রুমা মোদকের নতুন বই

বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে রুমা মোদকের নতুন গল্পগ্রন্থ। এই সংকলনে ১২টি ছোটগল্প রয়েছে। একজীবনে কতো রকম উৎখাত ঘটে মানুষের। বাস্তু থেকে,আদর্শ থেকে, স্বপ্ন থেকে, মায়া আর মোহ থেকে। এরকমই উৎখাত হওয়া কিছু ধূসর জীবনের গল্প দিয়ে সাজানো গল্পসংকলনটি। এর প্রচ্ছদ করেছেন মো: মুশফিকুর রহমান। বইমেলা ছাড়াও আগ্রহী পাঠক 'ধূসর উৎখাত জীবন' বইটি অনলাইন বিভিন্ন বুকশপ থেকে সংগ্রহ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ