সাদিয়া সুলতানার নতুন বই




‘৭১’ এর আখ্যান একাত্তরের। মসৃণ কোনো পাণ্ডুলিপিতে একাত্তরের কথা লেখা সম্ভব না। দুই অঙ্কে ৭১ লিখতে গেলেই তো চোখের সামনে শঠতা, নৃশংসতা, নিপীড়ন, গণহত্যা, জেনোসাইড-সব মিলিয়ে শরীর হিম করা দৃশ্যপট ভেসে ওঠে। সম্ভবত এ কারণেই একাত্তরের আখ্যান অনুসন্ধান করতে গেলে অন্তরাত্মায় ক্ষরণ হয়। ‘৭১’ উপন্যাসের শব্দে শব্দে এই ক্ষরণের স্বাক্ষর রয়েছে। 

বই: ৭১ 
প্রকাশক: গ্রন্থিক
প্রচ্ছদশিল্পী: তাইফ আদনান

সাদিয়া সুলতানার এই উপন্যাসটি বইমেলা ২০২৪ এ গ্রন্থিকের স্টলসহ অনলাইন বিভিন্ন বুকশপে পাওয়া যাবে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ