স্মৃতি ভদ্রের নতুন বই

রসুইঘরের রোয়াক দ্বিতীয় খন্ড এক অদ্ভুত আনন্দময় সৃষ্টি। এই বইটি রন্ধন-উত্তর একটি জগতের সন্ধান দেয়, যে জগতটি ক্রমশ অপসৃয়মান, যে জগতে পালন হতো তিলের সংক্রান্তি, বসুধারায় ব্রত হতো তিন বৃক্ষের মাঝে, তাঁতঘরে মাকু টানার শব্দের ওপর ভেসে আসতো গান-' বটবৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে।' প্রাচীন এক বটগাছ ছাড়িয়ে যে জগতটি সাত বছরের এক বালিকা ফেলে এসেছে, আজ সে পেছনে ফেরার মন্ত্রটি আমাদের জন্য আবার সৃষ্টি করছে। সেই সৃষ্টির প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যে মোহময় মায়াময় অতীতকে গঠন করে, তা পাঠককে সম্মোহিত করে রাখবে।

বই: রসুইঘরের রোয়াক দ্বিতীয় খন্ড
লেখক: স্মৃতি ভদ্র
প্রচ্ছদ: রাজিব দত্ত
প্রকাশক: নালন্দা

রসুইঘরের রোয়াকের দ্বিতীয় খন্ডটি ছাড়াও ২০২৪ এর বইমেলায় নালন্দা স্টলে এ বইটির ১ম খন্ড এবং গল্পগ্রন্থ এলেনা বেলেনা পাওয়া যাবে। এছাড়া অনলাইন বিভিন্ন বুকশপ থেকে আগ্রহী পাঠকেরা বইগুলো সংগ্রহ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ