উপন্যাস সমগ্র প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। দেজ পাবলিশিং প্রকাশ করেছেন। এতে আছে অমর মিত্রের প্রথম পাঁচ উপন্যাস যা লেখা হয়েছিল ১৯৭৮ সাল থেকে ১৯৮৬র ভিতরে। নদীর মানুষ, পাহাড়ের মতো মানুষ, আলোকবর্ষ, নদীর ধারের পবনচন্দ্র এবং ভি আই পি রোড। এই গ্রন্থ খণ্ডে খণ্ডে প্রকাশিত হবে। প্রতি উপন্যাসের আরম্ভে তা রচনার প্রেক্ষিত বর্ণনা করা হয়েছে। সম্পাদনা করেছেন শ্রাবন্তী মজুমদার। এখানে গ্রন্থপঞ্জী আছে। আছে সম্পাদকের দীর্ঘ ভূমিকা। কলকাতা বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে। উপন্যাস সমগ্রের প্রকাশক দেজ পাবলিশিং। প্রচ্ছদ: দেবাশিস সাহা।
এছাড়া তাঁর আরো যে বইগুলো এবছর প্রকাশিত হয়েছে: হয়েছেশত শত চোখ চেয়ে আছে দেখ, সেন ব্রার্দাস, পুষ্পরানি হত্যা প্রকল্প: নৈঋত প্রকাশন। ২৪ প্রহর, স্মেল অফ বুকস, গল্পসমগ্র ১,২ করুণা প্রকাশনী।



0 মন্তব্যসমূহ