দীপেন ভট্টাচার্যের নতুন বই

২০২৪এর বই মেলায় পাওয়া যাবে দীপেন ভট্টাচার্যের প্রকাশিত নতুন বই ‘আকাশ পর্যবেক্ষকের নোটবই– কালপুরুষ থেকে ত্রিশঙ্কু। বইটি জ্যোতিঃপদার্থবিদ্যার নয়, বরং জ্যোতির্বিদ্যার। কাজেই কৃষ্ণ গহ্বর, মহাবিশ্বের প্রসারণ কিংবা তমোবস্তু (ডার্ক ম্যাটার) ইত্যাদি নিয়ে এক্সাইটিং চিন্তা-ভাবনা এখানে নেই। এটি মূলত আকাশ চেনার প্রথম পাঠ। বইটির আদি নাম ছিল আকাশ পর্যবেক্ষকের খেরোখাতা, বিভিন্ন কারণে 'নোটবই' নামটি রাখা হয়েছে। Abul Bashar-এর উৎসাহে বিজ্ঞান চিন্তায় নিয়মিত বের হতো, তারই উৎসাহে বইটি। বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সৌখীন জ্যোতির্বিদ্যা চর্চার একজন অগ্রপথিক শাহজাহান মৃধা বেনুকে (Shahjahan Mridha Benu)।

নতুন প্রকাশিত 'আকাশ পর্যবেক্ষকের নোটবই' ছাড়াও দীপেন ভট্টাচার্যের নিস্তার মোল্লার মহাভারত, দিতার ঘড়িসহ অন্যান্য বই, একুশের বইমেলা এবং অনলাইন বুকশপ থেকে পাঠেকরা সংগ্রহ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ