মোজাফফর হোসেনের নতুন বই


বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে মোজাফফর হোসেন নতুন বই 'আদি পাপের পরের পাপ'। বইয়ের ফ্ল্যাপের লেখাটি পড়া যাক: মোজাফ্ফর হোসেন নীরিক্ষাপ্রবণ ছোটগল্পকার হিসেবে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি একদিকে যেমন অসামান্য গল্প বলিয়ে, তেমনি গল্পের ভিতরে গল্প পুরে নতুন ধরনের আখ্যান তৈরিতেও পাকা কারিগর। জাদুবাস্তবতা ও পরাবাস্তবতার সঙ্গে ভায়োলেন্স যুক্ত হয়ে মানুষের মুখোশের আড়ালের চেহারাটা এমন করে উঠে আসে তাঁর গল্পে যে পাঠক পড়তে পড়তে শিউরে ওঠেন, প্রশ্নবিদ্ধ করেন নিজেকেও। সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনো তীব্র শ্লেষে, কখনো রূপকের আশ্রয়ে উঠে আসে তাঁর গল্পে। এই বইতে সেটা আরো তীব্রভাবে লক্ষ্য করা যাবে। অধিকাংশ গল্পই ফ্লাশ ফিকশন মুহূর্তে পাঠ শেষ হয়ে যাবে, যে—মুহূর্তে শেষ হবে সে—মুহূর্তেই যেন গল্পটা শুরু হবে...

'



আদিপাপের পরের পাপ' ছাড়াও মোজাফফ হোসেনের 'অধর্ম ধর্ম ও অনুভূতির রাজনীতি' শিরোনামে আরেকটি বই প্রকাশিত হয়েছে। বইটি একুশে বইমেলাসহ অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে। বইটি সম্পর্কে লেখকের জবানীতে শোনা যাক: "গত এক দশক থেকে প্রকাশ করতে চেয়েছি এমন একটা বই। কিন্তু এগুতে পারিনি নানা কারণে। এবার মনে হলো, না, যখন এ ধরনের বই লেখা সব দিক থেকে “অনুচিত”, তখনই সেটা প্রকাশ করা উচিত।

আমি অনেক গল্প-প্রবন্ধ লিখেছি, কিন্তু আমি আমার সমস্ত চিন্তা-চেতনা ও বিশ্বাস দিয়ে যদি কোনো বইতে থাকি, এটাই সেই বই। এটা লেখক মোজাফ্‌ফর হোসেনের কোনো সাহিত্যকর্ম না, সরল সাধারণ জীবন থেকে উঠে আসা কিংবা সেই জীবনে পড়ে থাকা একজন ঊনমানুষের চিন্তা ও প্রশ্নসমগ্র।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ