স্বকৃত নোমানের নতুন বই


স্বকৃত নোমানের সর্বশেষ প্রকাশিত উপন্যাস ‘মহুয়ার ঘ্রাণ।’ ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এক বছর বিরতি দিয়ে পাঠক সমাবেশ থেকে এবার আসছে ‘ইহযৌবন’ নামের একটি উপন্যাস। প্রায় তিন শ পৃষ্ঠার উপন্যাস। বইমেলার শুরু থেকেই উপন্যাসটি পাঠক সমাবেশের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।  নতুন উপন্যাস এবং অন্যান্য বই প্রসঙ্গে স্বয়ং লেখকের কাছ থেকে শোনা যাক: 'উপন্যাসটিতে আমি আমার কল্পনাশক্তির পরীক্ষা করতে চেয়েছি। কতটা সফল হয়েছি, তা পাঠকরা বলবেন। এছাড়া ‘বাংলায় ইসলাম : সহজিয়া ও রক্ষণশীল ধারা’ নামে একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে পাঠক সমাবেশ থেকে। বইটি নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি।

অপরদিকে, ফেসবুকে আমি একটি ধারাবাহিক সিরিজ লিখতাম ‘মহাকালে রেখাপাত’ শিরোনামে। পাঁচ বছর ধরে লিখেছি। সেই সিরিজের নির্বাচিত লেখাগুলো নিয়ে ‘মহাকালে রেখাপাত’ বইটি প্রকাশ করছে বিদ্যাপ্রকাশ। এটিও মেলার শুরু থেকেই পাওয়া যাবে। অন্যপ্রকাশ থেকে আসছে ‘যুবতী রাধে, সৈয়দ হক ও আরো কথা’ নামে একটি প্রবন্ধের বই। আর আমার নেওয়া সাতাশজন লেখক-বুদ্ধিজীবীর সাক্ষাৎকারের একটি সংকলন বেঙ্গলবুকস থেকে আসার কথা। কাজ চলছে। হয়তো মেলার মাঝামাঝি সময়ে আসবে'।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. গল্পপাঠ গৎবাঁধা কিছু লেখক খুঁজে পেয়েছে। এদের লেখার বাইরে বেশি কিছু চিন্তাও করতে পারে না। এই সময়ে কত নতুন নতুন লেখক ভালো লিখছে। গল্পপাঠের আঁতেল দল কি তাদের সন্ধান পায় না?

    উত্তরমুছুন