সুন্দর অক্ষর করে নিন

ইউনিকোডে বাংলা ভাষা যোগ হওয়ায় ইন্টারনেটে সহজেই বাংলা পড়া ও লেখা যায়।

শুরুতেই উনিকোড বাংলা ফন্ট Solaimanlipi  ডাউনলোড করুন। 
সোলাইমানলিপি ফন্ট পাওয়ার লিংক। 
তারপর ইনসটল করুন আপনার কম্পিউটারে।উইন্ডোজ ৭ এ ফন্ট ইনসটল করার ভিডিও টিউটরিয়াল--লিংক

যারা উইন্ডোজ এক্সপি ও  উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা --
SolaimanLmanlipnlipi ফন্টটি ডাউনলোড করে copy করুন।
my computer অপশনে যান।
C Drive এ ক্লিক করুন। 
control panel এ যান।
font অপশনে SolaimanLipi ফন্টটি পেস্ট করে দিন। 

যারা গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করেন তারা এরপরে
--
Google Chorme এর জন্য মেনু থেকে Settings-এ যান।
ব্রাউজারের ডানপাশে উপরের দিকে কোনায় মেনু বার পাবেন।
(মেনুবার চিনতে হলে--নিচে নিচে এক সারি তিনটি ছোটো রেখা পাবেন। সেখানে মাউসের কার্সার ধরলে লেখা পাবেন--customized and control Google chrome)।


মেনু বারের setting অপসনে ক্লিক করুন। একটা পেজ আসবে। সেখানে নিচের দিকে Show advanced settings 
নীল রঙে লেখা লিংক পাবেন।

Show advanced settings এ ক্লিক করে Web content এর Customize fonts এ ক্লিক করুন। 
Standerd font, serif font, sans serif font এ ইন্সটল থাকা ইউনিকোড বাংলা ফন্ট ( যেমনঃ SolaimanLipi) নির্বাচন করে Minimum font size এ ১৫ নির্ধারণ করে ok করলে অনলাইনে যেকনো সাইটে বাংলা লেখা ও স্পষ্ট ভাবে দেখা যাবে।


উইন্ডোজ এক্সপি ও ৭ সম্পূর্ণ ইউনিকোড সমর্থিত না হওয়ায় অনেক সময় বাংলা লেখা এলোমেলো এবং অস্পষ্টভাবে দেখতে হয়। ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের সঙ্গে Arial Unicode MS নামের ফন্ট স্বয়ংক্রিয় ইন্সটল হয়ে ব্রাউজারে বাংলা লেখাকে উল্টাপাল্টা দেখায়। এটি মুছলে লেখা আর এলোমেলো দেখা যাবেনা।

এটি মুছতে হলে যা করনীয়ঃ
রানে গিয়ে fonts লিখে এন্টার করুন। এবার এখানে Arial Unicode MS ফন্টটি খুজে নিয়ে Shift+Del চেপে সেটি মুছে ফেলুন। 

এবারে ব্রাউজারে কিছু কাজ করতে হবে। 


ফায়ারফক্স ব্রাউজারের জন্যঃ 
Firefox বোতামে ক্লিক করে Tools>option-এ যান। Content ট্যাবের Fonts and colors- এর Advanced বোতামে ক্লিক করুন। Fonts for এ Bengali নির্বাচন করে Proportional এ Sans Serif নির্বাচন করুন। এখানে serif এবং sans serif বক্সে ইন্সটল থাকা ইউনিকোড ফন্ট দেখাবে অথবা আপনার পছন্দমতো ইউনিকোড ফন্ট নির্বাচন করে size ঘরে ১৬ দিয়ে Minimum font size-এ ১৭ করে ok করুন।


ইন্টারনেটে বাংলা লেখার জন্য অভ্র কি বোর্ড ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার লিংক--Download Avro Keyboard Now















অভ্র কী বোর্ড ডাউনলোড করার ভিডিও লিংক

কিভাবে অভ্র কি বোর্ডে বাংলায় লিখবেন--
ভিডিও লিঙ্ক

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ