জন্ম ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর শেষে বর্তমানে সাংবাদিকতা পেশায় কর্মরত। পেশাগত জীবন শুরু হয় দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, ইত্তেফাক পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গবেষণা সহকারী হিসেবে জেন্ডার ও উন্নয়ন বিষয়ে কর্মরত ছিলেন দীর্ঘদিন। গবেষক হিসেবে কাজ করেছেন বাংলা একাডেমীতে। লিখেন- কবিতা, গল্প, প্রবন্ধ, ফিচার, সাহিত্য- সমালোচনা।
প্রকাশিত বই- জলের ওপর জলছাপ (কবিতা), আবছায়া আলো-অন্ধকারময় নীল (কবিতা), রবীন্দ্রনাথ : জীবনে মৃত্যুর ছায়া (গবেষণা-প্রবন্ধ), লেনিন কথা (সম্পাদনা), জীবনানন্দ দাশের নির্বাচিত গল্প (সম্পাদনা), পাবলো নেরুদার কবিতা সংগ্রহ (সম্পাদনা), ধর্ম-নিধর্ম-সংশয় (সম্পাদনা)।
নেশা : বইপড়া, নাটক-সিনেমা দেখা, গান শোনা আর নতুন কোনো জায়গায় হারিয়ে যাওয়া।
অঞ্জন আচার্যের লেখালেখি পড়ার জন্য ক্লিক করুন--লিঙ্ক
অনিন্দ্য আসিফ
জন্ম ১৯৮১।
কিশোরগঞ্জে বেড়ে ওঠা।
গল্পকার।
অনিন্দ্য আসিফের লেখালেখি পড়ার জন্য ক্লিক করুন--লিঙ্ক

লেখক পরিচিত
অব্যয় অনিন্দ্য
জন্ম সাল: ১৯৮২
জন্মস্থানঃ শরীয়তপুর, বাংলাদেশ
বর্তমান আবাসস্থলঃ ক্যানবেরা, অস্ট্রেলিয়া
পেশাঃ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ ডিপ্লোমেসী অধ্যয়নরত)
কোন কোন শাখায় লেখেন তার তালিকাঃ গল্প, কবিতা, উপন্যাস, গবেষণা
কোন কোন পত্রিকায় লেখেন তার তালিকা: ঢাকা ও কলকাতার বিভিন্ন লিটল ম্যাগাজিন
ইমেইল: abboy.anindo@gmail.com

গল্পকার
সাংবাদিক
অনিল ঘোষ
জন্ম উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরে, নদীর তীরে। সেখানেই বসবাস, পড়াশোনা। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ। বাঁধাধরা চাকরির পথ ছেড়ে প্রায় বাউণ্ডুলে জীবনযাপন। কখনও টিউশানি, কখনও সাংবাদিকতা। বর্তমানে কলকাতার প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত।
পরিচয় পত্রিকার দপ্তর সম্পাদক। সম্পাদিত পত্রিকা ইছামতী বিদ্যাধরী।
লেখালেখির সূত্রপাত স্কুল থেকে। এ পর্যন্ত গল্প-উপন্যাস-নাটক ও অন্যান্য রচনা মিলিয়ে তেরোটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ-- রণক্ষেত্র, চারাগাছ ও অন্যান্য গল্প, নিউ জার্সির ফোন,মহাযুদ্ধের পটভূমি (গল্প সংকলন), প্রান্তরের গান (উপন্যাস), নির্বচিত নাটক (নাটক), অকিঞ্চন কথামালা (কবিতা), শ্রেষ্ঠ শিখা, বিষয় বসিরহাট (সম্পাদনা) প্রভৃতি।
২০০৭ সালে ছোটোগল্পের জন্য বঙ্গীয় সাহিত্য পরিষৎ প্রদত্ত ইলা চন্দ স্মৃতি পুরস্কার প্রাপক।

অমর মিত্র
জন্ম :৩০ আগস্ট, ১৯৫১।
বাংলাদেশের সাতক্ষীরার কাছে ধুলিহর গ্রামে | বিজ্ঞানের ছাত্র | কর্ম পশ্চিমবঙ্গ সরকারের এক দপ্তরে | তিনি ২০০৬ সালে ধ্রুবপুত্র উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন।]
প্রকাশিত বই : পাহাড়ের মত মানুষ, অমর মিত্রের শ্রেষ্ঠ গল্প, অর্ধেক রাত্রি, ডানা নেই উড়ে যায়, ধুলোগ্রাম, অশ্বচরিত, আগুনের গাড়ী, ধ্রুবপুত্র, নদীবসত, কৃষ্ণগহ্বর, আসনবনি, নিস্তব্দ নগর, প্রান্তরের অন্ধকার, ভি আই পি রোড, শ্যাম মিস্ত্রী কেমন ছিলেন, গজেন ভূঁইয়ার ফেরা, জনসমুদ্র, সবুজ রঙের শহর, সমাবেশ, সারিঘর, সুবর্ণরেখা, সোনাই ছিলো নদীর নাম, হাঁসপাহাড়ি।
পুরস্কার : সাহিত্য একাডেমী।

অর্ক চট্টোপাধ্যায়
কলকাতা শহরের উপকন্ঠে উত্তরপাড়ায় বাস। প্রেসিডেন্সি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ, এমএ এবং এম-ফিল। বর্তমানে সিডনিতে গবেষণারত। দশ বছর ধরে গল্প-গদ্য লেখালিখি। নবেন্দু বিকাশ রায়ের সাথে বিগত ৬ বছর ধরে অ্যাশট্রে নামক লিটল ম্যাগের সম্পাদনা। বর্তমানে অনুপম মুখোপাধ্যায় সম্পাদিত ওয়েবজিন বাক-এর 'গল্পনা' বিভাগের সম্পাদক। শূন্য দশকের বিভিন্ন লিটল ম্যাগের সাথে যোগাযোগ এবং লেখালিখি। কয়েকটি বন্ধু পত্রিকা: বৈখরী ভাষ্য, অবসরডাঙা, অক্ষরযাত্রা,প্রতিষেধক, জার্নি ৯০জ, কালিমাটি, কৌরব, নতুন কবিতা, অপর ইত্যাদি।
জন্ম বরিশালে। কৃষক পরিবারে।
গল্পগ্রন্থ : ক্যানভেসার গল্পকার, পেলেকার লুঙ্গী।
উপন্যাস : সাঁজোয়া তলে মুরগা।
চলচ্চিত্র : কারিগর।
শর্ট ফিল্ম : ন্যানী।
দীর্ঘদিন নিউ ইয়র্কে থাকেন।

আহমেদ খান হীরক
জন্মসাল- ১৯৮১
জন্মস্থান- রহনপুর, রাজশাহী, বাংলাদেশ।
বর্তমান আবাসস্থল-ঢাকা, বাংলাদেশ।
পেশা- লেখক, টুন বাংলা এ্যানিমেশন স্টুড...
প্রকাশিত লেখা- উত্তরাধিকার, নতুন ধারা ইত্যাদিসহ বিভিন্ন অনলাইন পত্রিকা।
প্রকাশিত গ্রন্থ- কাব্যগ্রন্থ- আত্মহননের পূর্বপাঠ।
ইমেইল- hirok_khan@yahoo.com
ইন্দিরা মুখোপাধ্যায়
জন্ম সাল ১৯৬৫।
জন্মস্থান আড়িয়াদহ।
বর্তমান আবাসস্থল : দক্ষিণ কলকাতা।
ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা, অণুগল্প লেখেন।
প্রকাশিত কবিতার বই : মোর ভাবনারে"।
রান্নার বই : ( English) 89 Recipes.
ভ্রমণকাহিনী : চরৈবেতি। ।
ছোটগল্প সংকলন : দ্বাদশী ।
প্রাপ্ত পুরস্কার : দ্বাদশ বেহালা বইমেলায়(২০০৯) কবিতার বই শ্রেষ্ঠ পুরষ্কারে সম্মানিত ।
রোমানিয়ান পত্রিকায় কবিতার অনুবাদের জন্য রোমানিয়ান ব্লগের প্রেসকার্ড ।
সম্পাদিত ই-পত্রিকা: papyrus.sonartoree.com
ইমেইল-ঠিকানা : indira@sonartoree.com
জন্ম : ১৯৬৫
বাংলাদেশের গোপালগঞ্জে। বরিশাল ও ময়মনসিংহের আধিবাসী।
লেখা পড়া ও পেশা : কৃষি।
গবেষণা : ধানের আমিষ বৃদ্ধি।
ব্লগার।
প্রকাশিত বই : কাঠপাতার ঘর
বাংলাদেশের গোপালগঞ্জে। বরিশাল ও ময়মনসিংহের আধিবাসী।
লেখা পড়া ও পেশা : কৃষি।
গবেষণা : ধানের আমিষ বৃদ্ধি।
ব্লগার।
প্রকাশিত বই : কাঠপাতার ঘর
দীর্ঘদিন নিউ ইয়র্কে প্রবাসী।

জয়শ্রী সরকার
বাড়ি নেত্রকোনায়।
বাড়ি নেত্রকোনায়।
সংস্কৃতি কর্মী।
বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠীর সংগঠক।
পেশাগতভাবে উন্নয়ন কর্মী।
লেখেন কবিতা আর গল্প।

নাহার মনিকা
জন্ম, বেড়ে ওঠা বাংলাদেশের উত্তর বঙ্গে। পড়াশুনা : ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন।
বর্তমান নিবাস : কানাডা।
গল্পগ্রন্থ : পৃষ্ঠাগুলি নিজের।
কাব্যগ্রন্থ : চাঁদপুরে আমাদের বরষা ছিল।
নীহারুল ইসলাম
‘সাগরভিলা’ লালগোলা, মুর্শিদাবাদ, ৭৪২১৪৮ পঃ বঃ, ভারতবর্ষ।
জন্ম- ১২ ফেব্রুয়ারি ১৯৬৭, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার হরহরি গ্রামে (মাতুলালয়)।
শিক্ষা- স্নাতক (কলা বিভাগ), কলকাতা বিশ্ববিদ্যালয়। পেশা- শিক্ষা সম্প্রসারক।
সখ- ভ্রমণ। বিনোদন- উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণ।
রৌরব, দেশ সহ বিভিন্ন লিটিল ম্যাগাজিনে লেখেন নববই দশক থেকে।
প্রকাশিত গল্পগ্রন্থঃ
জন্ম- ১২ ফেব্রুয়ারি ১৯৬৭, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার হরহরি গ্রামে (মাতুলালয়)।
শিক্ষা- স্নাতক (কলা বিভাগ), কলকাতা বিশ্ববিদ্যালয়। পেশা- শিক্ষা সম্প্রসারক।
সখ- ভ্রমণ। বিনোদন- উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণ।
রৌরব, দেশ সহ বিভিন্ন লিটিল ম্যাগাজিনে লেখেন নববই দশক থেকে।
প্রকাশিত গল্পগ্রন্থঃ
পঞ্চব্যাধের শিকার পর্ব (১৯৯৬), জেনা (২০০০), আগুনদৃষ্টি ও কালোবিড়াল (২০০৪), ট্যাকের মাঠে, মাধবী অপেরা (২০০৮), মজনু হবার রূপকথা (২০১২)।
দু’টি নভেলা--, জনম দৌড় (২০১২), উপন্যাস।
২০০০ থেকে ‘খোঁজ’ নামে একটি অনিয়মিত সাহিত্য সাময়িকী’র সম্পাদনা।
পুরস্কার :
লালগোলা ‘সংস্কৃতি সংঘ’ (১৯৯৫)এবং শিলিগুড়ি ‘উত্তরবঙ্গ নাট্য জগৎ’ কর্তৃক ছোটগল্পকার হিসাবে সংবর্ধিত
(২০০৩)। সাহিত্য আকাদেমি’র ট্রাভেল গ্রান্ট পেয়ে জুনিয়র লেখক হিসাবে কেরালা ভ্রমণ (২০০৪)। বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক “ইলা চন্দ স্মৃতি পুরস্কার” প্রাপ্তি (২০১০)। ‘ট্যাকের মাঠে মাধবী অপেরা’ গল্পগ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত “সোমেন চন্দ স্মারক পুরস্কার” প্রাপ্তি (২০১০)। ভারত বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান “উত্তর বাংলা পদক” প্রাপ্তি (২০১১)। রুদ্রকাল সম্মান (২০১৩) প্রাপ্তি।
লালগোলা ‘সংস্কৃতি সংঘ’ (১৯৯৫)এবং শিলিগুড়ি ‘উত্তরবঙ্গ নাট্য জগৎ’ কর্তৃক ছোটগল্পকার হিসাবে সংবর্ধিত
(২০০৩)। সাহিত্য আকাদেমি’র ট্রাভেল গ্রান্ট পেয়ে জুনিয়র লেখক হিসাবে কেরালা ভ্রমণ (২০০৪)। বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক “ইলা চন্দ স্মৃতি পুরস্কার” প্রাপ্তি (২০১০)। ‘ট্যাকের মাঠে মাধবী অপেরা’ গল্পগ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত “সোমেন চন্দ স্মারক পুরস্কার” প্রাপ্তি (২০১০)। ভারত বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান “উত্তর বাংলা পদক” প্রাপ্তি (২০১১)। রুদ্রকাল সম্মান (২০১৩) প্রাপ্তি।
পার্থ মুখোপাধ্যায়
জন্ম রামরাজাতলা,হাওড়ায়, ১৯৬৩ সালে।
পেশায় যন্ত্রগণক নিয়ে তাঁর কাজকারবার ।
দীর্ঘ দিন ধরে সঙ্গীত এবং সাহিত্য চর্চা করে আসছেন | পৃথিবীর নানা দেশ ঘুরে বর্তমানে আমেরিকার টেক্সাস রাজ্যের অধিবাসী |
যোগাযোগ +1 512 2892147 /
parthacalcutta@gmail.com ।
গল্পকার। প্রবন্ধকার।
জন্ম : কচুয়া, বাগেরহাট, ১৯৭১।
পেশা : শিক্ষকতা।
প্রকশিত বই : কুহক বিভ্রম, ১৩ ও অবশিষ্ট ৬, বইঠার টান, শারদোৎসব, করুণার পরিজন, মিঠে আশার অন্ধকার।
মোজাফফর হোসেন
জন্ম : ১৯৮৬ জন্মস্থান : মেহেরপুর, বাংলাদেশ।
পড়াশুনা : ইংরেজী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কবি ও গল্পকার, প্রবন্ধকার, অনুবাদক।
সম্পাদক : শাশ্বতিকী।
যোগাযোগ : 01717513023,
যোগাযোগ : 01717513023,
১আগস্ট ১৯৬৭ সাল-হোয়ানক,মহেশখালী, কক্সবাজার। নব্বই দশকে লেখালেখির সূচনা- দীর্ঘ বিরতির পর ২০১২ সালে দ্বিতীয় পর্বে প্রত্যাবর্তন । মূলত কবিতা, গল্প ও প্রবন্ধের পাশাপাশি শিশু সাহিত্য রচনায় অনুরক্ত।
গবেষণার বিষয়- নদীকেন্দ্রিক উপন্যাসে বাঙালির জীবন। জাতীয় দৈনিক প্রথম আলো, সমকাল, ইত্তেফাক, জনকণ্ঠ, সংবাদসহ চট্টগ্রামের দৈনিক আজাদী, পূর্বকোণ, পূর্বদেশে তাঁর বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে।
২০১৪ সালের বই মেলায় বেরুচ্ছে দুটো বই-১. কাব্যগ্রন্থ- মায়াবী রোদের ডানা (শুদ্ধস্বর-ঢাকা) ২. শিশুতোষ গল্প- চড়ুইভাতির লালটিপ (শৈলী- চট্টগ্রাম)।
গবেষণাপত্রঃ নদীকেন্দ্রিক উপন্যাসে বাঙালির জীবন।
শিক্ষা ক্যাডারে কর্মরত।
রীআ মাহমুদ
জন্মস্থান : খুলনা। বেড়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
সমাজ বিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এস এস।
বর্তমান নিবাস : ধানমণ্ডি, ঢাকা।
প্রকাশিত কাব্যগ্রন্থ : পাখির পালকে আগুন (সময় প্রকাশনী, যদি প্রেম দিলে না প্রাণে (পত্র উপন্যাস, ম্যাগনাম ওপাস), স্বপ্নের ছবি ও কবিতা।
রুবিনা খানম
জন্ম ও বেড়ে উঠা-ময়মনসিংহ
পড়াশুনা-ঢাকাবিশ্ববিদ্যালয়, দেগু ইউনিভার্সিটি, রিজাইনা ইউনিভার্সিটি
বর্তমান নিবাস-কানাডা
ই-মেইল-ahollaa@yahoo.com
লেখক পরিচিতি
বয়স : ৬৫ বছর
প্রকাশিত বই : ‘ধানাই পানাই’ ( প্রকাশ, জানুয়ারি, ২০১৩)
লেখক পরিচিতি : প্রধাণতঃ নাট্যকার ও নির্দেশক। এখন শারীরিক কারণে
নাটকের ধকল সহ্য হয়না বলে গল্প লিখছেন।
লেখক পরিচিত
রেজা ঘটক
জন্ম: ২১ এপ্রিল ১৯৭০ (৮ বৈশাখ ১৩৭৭), উত্তর বানিয়ারী, নাজিরপুর, পিরোজপুর, বাংলাদেশ।
পড়াশুনা: অর্থনীতি শাস্ত্রে স্নাতক সম্মান ও মাস্টার্স।
প্রকাশিত গ্রন্থ:
ছোটগল্প: বুনো বলেশ্বরী, ছোটগল্প সংকলন, ২০০৮। সোনার কঙ্কাল, ছোটগল্প সংকলন, ২০১০। সাধুসংঘ, ছোটগল্প সংকলন, ২০১১ । ভূমিপুত্র, ছোটগল্প সংকলন, ২০১৩
উপন্যাস: মা, ২০১২।
সমালোচনা: শূন্য দশমিক শূন্য, ২০১১।
কিশোর গল্প: বয়োঃসন্ধিকাল, ২০০৫।
শিশুতোষ: ময়নার বয়স তেরো, ২০০৩। গপ্পো টপ্পো না সত্যি, ২০১১
শমীক ঘোষ
গল্পকার।
প্রবন্ধকার।
পড়াশুনা ঃ কোলকাতা বিশ্ববিদ্যালয়।
কর্মসূত্রে বম্বে ছিলেন। চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে সব ছেড়ে এখন কোলকাতায় থাকেন।
শামিম আহমেদ
জন্ম ১৯৭৩। মুর্শিদাবাদের সালারে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্র।
পেশা বেলুড় রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ের দর্শনের অধ্যাপক।
গল্প, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে এযাবৎ প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১০ টি।
বর্তমানে কলকাতায় বসবাস।
শাহনাজ পারভীন
শাহনাজ পারভীন জন্ম পাবনায়, বেড়ে ওঠা নারায়নগঞ্জে।
পড়াশুনা ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান নিবাস ঢাকা।
অন্তর্জালে লেখেন।
সাগুফতা শারমিন তানিয়া
জন্ম ৮ই ডিসেম্বর, ১৯৭৬
শৈশব কেটেছে ঢাকার বাসাবোতে।স্কুল ও কলেজ যথাক্রমে হলিক্রস স্কুল এবং হলিক্রস গার্লস কলেজ।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্থাপত্য অনূষদ।
২০১০ বইমেলায় প্রকাশিত প্রথম গ্রন্থ- ‘কনফেশন বক্সের ভিতর। অটাম-দিনের গান’, প্রকাশক ভাষাচিত্র
২০১১ বইমেলায় প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ-‘ ভরযুবতী, বেড়াল ও বাকিরা’, প্রকাশক শুদ্ধস্বর
২০১২ বইমেলায় প্রকাশিত তৃতীয় গ্রন্থ- ‘অলস দিন-খয়েরি পাতা-বাওকুড়ানি’, প্রকাশক শুদ্ধস্বর
২০১৩ বইমেলায় প্রকাশিতব্য গল্পগ্রন্থ, যুগ্মভাবে লুনা রুশদীর সাথে, -‘আনবাড়ি’, প্রকাশক শুদ্ধস্বর
সৈকত আরেফিনজন্ম : ২৮ ফেব্রুয়ারী ১৯৮০, পাবনা।
পেশায় সাহিত্যের শিক্ষক।
গল্পকার।
কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। একটি গল্পগ্রন্থের পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন। নাম---পাতা ও পতত্রি।
সৈয়দা আমিনা ফারহিন
বেড়ে ওঠা চট্টগ্রামে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে এল এল. বি. (স্নাতক) এবং এল এল. এম. ।
অন্তর্জালে লেখেন। ছবি তোলেন।
অন্তর্জালে লেখেন। ছবি তোলেন।
বর্তমান নিবাসঃ বান্দরবান।
বিচার বিভাগে কর্মরত।
বিচার বিভাগে কর্মরত।
সুবোধ ঘোষ
জন্ম: ১৯০৯ - মৃত্যু: ১০ মার্চ, ১৯৮০।
বিহারের হাজারিবাগে ১৯০৯ সালে জন্মগ্রহণ করেন। আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র ছিলেন। বিশিষ্ট দার্শনিক ও গবেষক মহেশ ঘোষের লাইব্রেরীতে পড়াশোনা করতেন। প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব, এমনকি সামরিক বিদ্যায়ও তাঁর যথেষ্ট দক্ষতা ছিল। ১০ মার্চ, ১৯৮০ সালে তিনি মৃত্যুমুখে পতিত হন।
প্রথম গল্প 'অযান্ত্রিক', এরপর 'ফসিল'। তাঁর আর একটি বিখ্যাত গল্প 'থির বিজুরি'। এছাড়াও, জতুগৃহ, ভারতের প্রেমকথা (মহাভারতের গল্প অবলম্বনে রচিত), তিলাঞ্জলি (১৯৪৪), গঙ্গোত্রী (১৯৪৭), ত্রিযামা (১৯৫০), ভালোবাসার গল্প, শতকিয়া (১৯৫৮) প্রমূখ।
আনন্দ পুরস্কার
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিনী পদক
----------------------------------------------------------------------------------------------------------
-
স্বকৃত নোমান
প্রতিশ্রুতিশীল তরুণ ঔপন্যাসিক। ১৯৮০’র ৮ নভেম্বর ফনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায় জন্মগ্রহণ করেন। দৈনিক আজকের কাগজের মাধ্যমে সাংবাদিকতার শুরু। ‘কয়েকটি জোব্বার মহাপ্রয়াণ’ শীর্ষক একটি নিবন্ধের মাধ্যমে প্রয়াত নাট্যকার ড. সেলিম আল দীনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীকালে তাঁর একান্ত সচিব হিসেবে যোগ দেন। তাঁর কাছেই বিশ্বসাহিত্যের পাঠ নেন নোমান। সেলিম আল দীনের মৃত্যুর পর আবার সাংবাদিকতায় যুক্ত হন। বর্তমানে তিনি নিউজপোর্টাল ঢাকারিপোর্টটোয়েন্টিফোর.কম ও সাপ্তাহিক ধাবমান-এর এক্সিকিউটিভ এডিটর। ২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস নাভি। এরপর প্রকাশিত হয় যথাক্রমে ‘ধুপকুশী’ (পরিবর্তিত নাম ‘বংশীয়াল’), ‘জলেস্বর’, ‘রাজনটী’ ও ‘হীরকডানা’। পত্রপত্রিকায় নিয়মিত গল্প লিখছেন। ইতিহাস, ইতিহাসের মানুষ, বিশাল বাংলার মিথ, লোকজীবন, লোকসংস্কৃতি, বঞ্চিত মানুষদের সুখ-দুঃখের পাঁচালি তাঁর গল্প-উপন্যাসে ভিন্ন রকমের মাত্রা নিয়ে উপস্থিত হয়। তাঁর উপন্যাসের ভাষা ও আঙ্গিক একেবারেই আলাদা, নিজস্ব। কথাসাহিত্যে তিনি এইচএসবিসি-কালি ও কলম পুরস্কারে ভূষিত হয়েছেন।
----------------------------------------------------------------------------------------------------------
স্বপ্নময় চক্রবর্তী
জন্ম কোলকাতায় ১৯৫২ সালে।
স্কুল-কলেজে বিজ্ঞানের ছাত্র। পরে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ.।
দেশলাই-এর সেলসম্যান হিসেবে কর্মজিবন শুরু। নানা জীবিকা বদলে আকাশবাণীর সঙ্গে যুক্ত হন।
সত্তর দশুকের মাঝামাঝি থেকে লেখালেখির শুরু। প্রথম গল্প ' অমৃত' পত্রিকায় প্রকাশিত হলেও ছোট পত্র-পত্রিকাতেই লিখেছেন বেশি। প্রথম গল্প সংকলন 'ভূমিসূত্র। প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। প্রথম উপন্যাস চতুষ্পাঠী প্রকাশিত হয় আনন্দবাজার পূজা সংখ্যা ১৯৯২ সালে। প্রকাশের সঙ্গে সঙ্গে বিশিষ্ঠ লেখকরূপে চিহ্নিত হয়েছিলেন।
অবন্তীনগর উপন্যাসের জন্য ২০০৫ সালে পেয়েছেন বঙ্কিম পুরস্কার। এছাড়াও পেয়েছেব মানিক স্মৃতি পুরস্কার, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, গল্পমেলা, ভারতব্যাস, আনন্দ-স্নোসেম ইত্যাদি পুরস্কার।
লেখালেখি ছাড়াও গণবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। স্বপ্নময় চক্রবর্তী এ সময়ের একজন প্রধান লেখক।



.jpg)





























8 মন্তব্যসমূহ
.....like....good...hw i can write here...???
উত্তরমুছুনHmm.. amio pathate chai.
উত্তরমুছুনSrabani Dasgupta.
Hmm.. amio pathate chai.
উত্তরমুছুনSrabani Dasgupta.
অনুপ্রানিত হলাম ,আমি ও গলপ পাঠাতে চাই
উত্তরমুছুনসোনিয়া কাদির
pdf kore galpo pathale ki seta grajhyo habey!
উত্তরমুছুনভাল লাগল। নিজকে আপনাদের একজন করে তুলতে চাই।
উত্তরমুছুনকবি শামীমা সুমি যোগাযোগ নম্বর টাই চাই
উত্তরমুছুনউনি আমার খুবই প্রিয় মানুষ।
আপনাদের সাথে লেখার কলমে যুক্ত হতে পারলে খুশি হতাম।
উত্তরমুছুন