নাহার তৃণার নতুন বই

এবছর নাহার তৃণা অনূদিত টনি মরিসনের উপন্যাস 'সুলা' প্রকাশিত হয়েছে। ‘সুলা’ উপন্যাসটি আফ্রিকান-আমেরিকান সাহিত্যের অন্যতম স্তম্ভ হিসেবে ধরা হয়। উপন্যাসটি ১৯৭৩ সনে প্রকাশিত।
আপাতদৃষ্টিতে সুলার গল্প দুই আমেরিকান কৃষ্ণাঙ্গ নারীর সম্পর্ক এবং বন্ধুতার উত্থান-পতন নিয়ে। শৈশবে তৈরি হওয়া প্রিয় দুই বন্ধুর সম্পর্কটি যৌবনে ঘটনাচক্রে এমন অবস্হায় দাঁড়ায় যা সময়ে হয়ে ওঠে শত্রুর চেয়েও খারাপ। একই সঙ্গে তৎকালীন সমাজে দ্বিতীয় শ্রেণি হিসেবে চিহ্নিত একটি জনগোষ্ঠীর জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া নানা বাস্তব ঘটনা, সময়ের আবর্তনকে উপজীব্য করে টনি মরিসন তাঁর স্বতন্ত্র এবং জাদুকরী লেখন শৈলীর মোড়কে ‘সুলা’ নামের চমৎকার এই উপন্যাস সৃষ্টি করেছেন। এছাড়াও উপন্যাসে তৎকালীন আমেরিকায় বিদ্যমান কৃষ্ণাঙ্গ সমাজের সমস্যা, কুসংস্কার, তাদের হিংস্রতা- মানবিকতার চিত্র যেমন উঠে এসেছে। সেসঙ্গে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ সমাজের কিছু বৈষম্যের কথাও এসেছে। এসেছে নীরবে ভালোবেসে যাওয়া এক প্রেমিক মানুষের কথা। সময় উজিয়ে ধরা দিয়েছে হারিয়ে যাওয়া প্রিয় বন্ধুর প্রতি অকৃত্তিম ভালোবাসার হিরন্ময় আকুতি।

বই: সুলা(অনুবাদ) উপন্যাস
প্রকাশক: কবি প্রকাশনী
প্রচ্ছদ শিল্পী: সব্যসাচী হাজরা

এছাড়াও গত বছরের নভেম্বরে প্রকাশিত নাহার তৃণা অনূদিত জিম ম্যাকিনলির একাত্তরের স্মৃতিকথা 'মৃত্যু পেরিয়ে জীবন' বইটিও বইমেলায় অনুপ্রাণনের স্টলসহ অনলাইন বিভিন্ন বুকশপে পাওয়া যাবে। বইটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ শিল্পী: আইয়ুব আল আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ