স ম্পা দ কী য়
আষাঢ়ের প্রথম দিনে প্রকাশিত হলো গল্পপাঠের ৯৮তম সংখ্যা। গ্রীষ্মের তীব্র দাবদাহ শেষে আষাঢ়ের অঝোর ধারা প্রকৃতিকে ধুয়ে-মুছে নতুন রূপ দেয়, চারপাশ ভরিয়ে তোলে নতুন ঘাস আর সবুজ পাতায়। বর্ষা মৌসুমে মেঘে ঢাকা আকাশ ও অবিরাম বর্ষণে প্রকৃতি যেমন সতেজ হয়ে ওঠে, তেমনি বাদল দিনের এই মেঘলা আকাশ যুগ যুগ ধরে মানুষের মনে প্রেম, বিরহ ও রোমান্টিকতার দোলা দিয়ে আসছে। মেঘদূত থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে আষাঢ় ও বর্ষা হয়ে উঠেছে বিরহকাতর মনের প্রধান সঙ্গী। প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার আকুলতা এবং দূরের মেঘের প্রতি বার্তা পাঠানোর রোমান্টিকতায় আষাঢ় এক বিশেষ আবেগ। আষাঢ়ের প্রতীক কদম ফুল। সবাইকে জানাই দৃষ্টিনন্দন ও সুবাসিত কদম ফুলের শুভেচ্ছা।
গল্পপাঠের বর্তমান সংখ্যাটি শুরু হয়েছে প্রখ্যাত কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের একটি সাক্ষাৎকার দিয়ে। সাক্ষাৎকারটি পুরনো। কিন্তু যারা এই সাক্ষাৎকার পড়েননি, তাদের জন্য অবশ্যই নতুন। গুরুত্ব বিবেচনায় এবং বর্তমান প্রজন্মের পাঠকদের জন্য সাক্ষাৎকারটি পুনর্প্রকাশ করা হলো। আখতারুজ্জামান ইলিয়াসের চমৎকার কথাগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।
এই সংখ্যায় রোবের্তো বোলানিওকে রয়েছে বিশেষ আয়োজন। বোলানিও লাতিন আমেরিকার সেরা ঔপন্যাসিকদের একজন। অভ্যুত্থানের চিলি, সত্তরের দশকের মেক্সিকো সিটি, আর কবিদের বেপরোয়া যৌবন—এগুলো তাঁর প্রিয় বিষয়। তিনি একজন নিষ্ঠাবান সাহিত্যিক। কোনো আপোষ করেন না।প্রকাশিত হলো তাঁর একটি সাক্ষাৎকার এবং দুটি গল্প।
অপরদিকে, এ বছর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিক নাসিমা আনিসকে নিয়ে রয়েছে একটি আয়োজন। নাসিমা আনিস দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন লেখালিখিতে। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। তাঁকে নিয়ে গল্পপাঠের এই আয়োজনে রয়েছে তাঁর একটি সাক্ষাৎকার এবং তিনটি গল্প।
পাঠকদের জন্য এই সংখ্যার গুরুত্বপূর্ণ তিনটি আয়োজন হচ্ছে : লিও তলস্টয়ের সঙ্গে একটি কল্পিত কথোপকথন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সম্পর্কে সালমান রুশদির বক্তৃতা এবং লেখালেখির কলাকৌশল শীর্ষক বিভাগের পাঁচটি লেখা। শেষোক্ত পাঁচটি লেখা বিশেষত লেখকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু জানার আছে। আশা করি এই আয়োজন ভালো লাগবে।
এছাড়া প্রতিসংখ্যার মতো এই সংখ্যাতেও রয়েছে অনূদিত গল্প, লেখকদের সাক্ষাৎকার, গল্প, ধারাবাহিক উপন্যাস, প্রবন্ধ, বইয়ের কথাসহ নিয়মিত সব বিভাগ। গল্পপাঠকে আমরা প্রতিনিয়তই সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের প্রত্যাশা, পাঠকেরাও এই চেষ্টার সঙ্গে থাকবেন।
সবার মঙ্গল হোক। পুনশ্চ আষাঢ়স্য শুভেচ্ছা।

সাক্ষাৎকার
কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের এই সাক্ষাৎকার কবি এজাজ ইউসুফী সম্পাদিত চট্টগ্রাম থেকে প্রকাশিত লিরিক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে দেজ পাবলিশিং থেকে প্রকাশিত উৎপলকুমার বসু সম্পাদিত কথায় কথায় বইয়ে সাক্ষাৎকারটি অন্তর্ভুক্ত করা হয়। সেই বই থেকে নেওয়া হয়েছে এই সাক্ষাৎকার। গুরুত্ব বিবেচনায় এবং বর্তমান প্রজন্মের পাঠকদের জন্য সাক্ষাৎকারটি পুনর্প্রকাশ করা হলো। আখতারুজ্জামান ইলিয়াসের চমৎকার কথাগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।
সাক্ষাৎকার গ্রহণকারী : শাহাদুজ্জামান ও মাসুদুজ্জামান

গল্পপাঠের প্রতি সংখ্যায় প্রকাশিত হয় বাংলা সাহিত্যের দুটি চিরায়ত গল্প। এবার প্রকাশিত হলো দুই সৈয়দ-এর গল্প—সৈয়দ মুস্তাফা সিরাজ ও সৈয়দ শামসুল হক। সিরাজের ‘একটি বানুকের উপকথা’ গল্পটি তাঁর রচিত সেরা গল্পগুলোর একটি। শুধু তাই নয়, বাংলা সাহিত্যের সেরা একশটি গল্পের তালিকা তৈরি করা হলে সেই তালিকায় থাকবে এই গল্প। একইভাবে সৈয়দ হকের ‘তাস’ গল্পটিও তাঁর রচিত শ্রেষ্ঠ গল্পসমূহের একটি। আশা করছি পাঠকদের ভালো লাগবে।

---------------
----------------------

বিশেষ আয়োজন : রোবের্তো বোলানিও
রোবের্তো বোলানিও লাতিন আমেরিকার সেরা ঔপন্যাসিকদের একজন। অভ্যুত্থানের চিলি, সত্তরের দশকের মেক্সিকো সিটি, আর কবিদের বেপরোয়া যৌবন—এগুলো তাঁর প্রিয় বিষয়। এছাড়াও তিনি আরও নানা বিষয় নিয়ে লেখেন। কবি হিসেবে তিনি মারিও সান্তিয়াগোর সঙ্গে মিলে ‘ইনফ্রারিয়ালিস্ট’ আন্দোলন গড়ে তোলেন। ১৯৯৯ সালে তাঁর উপন্যাস দ্য স্যাভেজ ডিটেক্টিভস-এর জন্য তিনি রোমুলো গায়েগোস পুরস্কার পান। বোলানিও প্রচুর লিখেছেন। তিনি একজন নিষ্ঠাবান সাহিত্যিক। কোনো আপোষ করেন না।প্রকাশিত হলো তাঁর একটি সাক্ষাৎকার এবং দুটি গল্প...
সাক্ষাৎকার গ্রহণকারী : কার্মেন বুয়োসা
ইংরেজি অনুবাদ : মার্গারেট কারসন
বাংলা অনুবাদ : শুভশ্রী বিন্তু
অনুবাদ : জয়া চৌধুরী
অনুবাদ : শুভশ্রী বিন্তু

অনুবাদ গল্প
অনুবাদ : উৎপল দাশগুপ্ত
অনুবাদ : হারুনুজজামান
অনুবাদ : ফারহানা আনন্দময়ী

সবিশেষ
কথাসাহিত্যিক নাসিমা আনিস দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন লেখালিখিতে। ছোটগল্প দিয়ে তাঁর সাহিত্যে প্রবেশ, তবে প্রকাশিত প্রথম গ্রন্থ ছিল উপন্যাস। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। এ বছর ভূষিত হয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে। ত্রিশ বছরের শিক্ষকতা শেষে বর্তমানে তিনি পড়ালেখা আর গাছগাছালি নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন। তাঁকে নিয়ে গল্পপাঠের এই আয়োজনে রয়েছে তাঁর একটি সাক্ষাৎকার এবং তিনটি গল্প...
সাক্ষাৎকার গ্রহণ : নাহার তৃণা
নাসিমা আনিসের গল্প :

শ্রদ্ধাঞ্জলি
সম্প্রতি প্রয়াত হয়েছেন নিভৃতচারী গল্পকার ইচক দুয়েন্দে। তিনি ছিলেন সম্পাদক, প্রকাশক এবং অনুবাদক। তিনি তাঁর পূর্বপুরুষদের গ্রাম রাজশাহী জেলার ব্রহ্মপুরে কৃষি খামার দেখাশোনা করতেন। বাস করতেন রাজশাহী নগরীতে। একসময় শামসুল কবীর নামে লিখতেন। অকালেই তিনি চলে গেলেন। বেঁচে থাকলে তাঁর হাত দিয়ে আরও সমৃদ্ধ হতো বাংলা সাহিত্য। তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। প্রকাশিত হলো তাঁকে নিয়ে কবি ও প্রাবন্ধিক সরোজ মোস্তফার একটি গদ্য এবং তাঁর একটি গল্প...
সরোজ মোস্তফা

বই নিয়ে আলাপ
পাঠকেরা খেয়াল করেছেন যে, প্রকাশিত নতুন বই নিয়ে লেখকদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রকাশিত হয় গল্পপাঠের প্রতি সংখ্যায়। এসব সাক্ষাৎকারে শুধু বই নিয়েই কথা থাকে। এ সংখ্যায় থাকল এই সময়ের উল্লেখযোগ্য কথাসাহিত্যিক মঈনুল হাসানের গল্পগ্রন্থ জলসংসার এবং প্রতিশ্রুতিশীল তরুণ কথাসাহিত্যিক সুহান রিজওয়ানের নতুন উপন্যাস অন্য কারো খোঁয়ারি নিয়ে তাঁদের সঙ্গে আলাপ। বই দুটি প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। সাক্ষাৎকার দুটি পাঠের পর নিশ্চিতভাবেই তাঁদের বই দুটি পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে....

কল্পিত সাক্ষাৎকার
রুশ কথাশিল্লিপী লিও তলস্তয় নিজের ভাবনা মূলত চিঠি, ডায়েরি, দার্শনিক প্রবন্ধ এবং উপন্যাসের চরিত্রদের মাধ্যমে প্রকাশ করতেন। তাছাড়া জার শাসনের সেন্সরশিপ, নজরদারি, এবং রাজনৈতিক উত্তেজনার কারণে তখন লেখকদের খোলামেলা সাক্ষাৎকার নেওয়া ছিল ঝুঁকিপূর্ণ। তাঁর সরাসরি কেনো সাক্ষাৎকার আজও পাওয়া যায়নি। তা সত্ত্বেও বিশ্বময় ছড়িয়ে থাকা তাঁর ভক্ত ও পাঠকেরা কল্পনায় তার সঙ্গে মুখোমুখি আলাপে বসতে পিছপা হননি। সেগুলো নিয়ে রচিত হয়েছে কাল্পনিক সাক্ষাৎকার, সাহিত্য-আলাপ ইত্যাদি। সেগুলোর মধ্যে আমেরিকান লেখক ইডি নিউম্যান-এর এই সাক্ষাৎকার একটি...
অনুবাদ : নাহার তৃণা

বক্তৃতা
The University of Texas at Austin–এর অধীন LLILAS Benson Latin American Studies and Collections এবং Harry Ransom Center ২০১৫ সালের ২৮–৩০ অক্টোবর অস্টিনে ‘গাব্রিয়েল গার্সিয়া মার্কেস : তাঁর জীবন ও উত্তরাধিকার’ শীর্ষক একটি সিম্পোজিয়ামের আয়োজন করে। সেখানে সালমান রুশদি যে বক্তৃতাটি দিয়েছিলেন তা প্রকাশিত হলো...
অনুবাদ : সৌম্য কৌস্তভ

প্রবন্ধ
আলেহো কার্পেন্তিয়েরের কাজ দুই প্রজন্মকে জুড়ে আছে। তিনি নতুন লাতিন আমেরিকান উপন্যাসের পথিকৃৎ। যখন অন্যরা ধার করা ভাবনায় লিখছিলেন, তখন তিনি সাহিত্যের নিজস্ব লক্ষ্য তৈরি করতে সাহায্য করেছিলেন। তাঁর লেখায় ছিল শৃঙ্খলা ও ভারসাম্য, যা বিশৃঙ্খলার বিপরীতে দাঁড়ায়। তিনি শুধু কিউবার কথা বলেননি, তিনি পুরো লাতিন আমেরিকার অভিজ্ঞতাকে একসাথে ধরতে চেয়েছিলেন—দেশ বা অঞ্চলের ছোট পার্থক্যকে গুরুত্ব না দিয়ে। কার্পেন্তিয়ের যেন লাতিন আমেরিকার বুদ্ধিজীবীর এক প্রতীক। জন্মস্থান তাঁর এই মহাদেশে, কিন্তু সংস্কৃতিতে তিনি মিশ্র। তিনি নিজেই বলেন, এই সমাজ জাতিগত ও আত্মিক মিশ্রণের ফল...
আনন্দ রোজারিও

লেখালেখির কলাকৌশল
লেখক মায়ের পেট থেকে লেখক হয়ে জন্ম নেয় না, তাকে লেখক হয়ে উঠতে হয়, লেখালেখির কৌশলগুলো জেনে নিতে হয়। লেখালেখির কৌশল যে লেখকের সবচেয়ে বেশি জানা থাকে, তিনি হন সবচেয়ে শক্তিশালী লেখক। পৃথিবীর বিখ্যাত লেখকেরা লেখালেখির কলাকৌশল নিয়ে লিখেছেন কিংবা বক্তৃতা করেছেন। গল্পপাঠে এই ধরনের লেখা প্রতি সংখ্যাতেই প্রকাশিত হয়। এই সংখায় প্রকাশিত হলো পাঁচটি লেখা। সব ধরনের লেখক, বিশেষত তরুণ লেখকরা, লেখাগুলো পড়ে উকৃত হবেন বলে আমাদের বিশ্বাস....
আনন্দ রোজারিও
অনুবাদ ও সংযোজনা : ঝরা সৈয়দ
তনুশ্রী বিশ্বাস
আনন্দ রোজারিও

ফিরে দেখা একাত্তর
যেকোনও মূল্যে মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে হবে এবং গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে। কারণ মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরব, আত্মপরিচয় ও অস্তিত্ব। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ যত বেশি চর্চিত হবে, তত বেশি কোণঠাঁসা হবে স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকার, আল-বদর ও আল-শামস এবং তাদের উত্তরসূরিরা। গল্পপাঠের প্রতি সংখ্যাতেই প্রকাশিত হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে নানা লেখা। যথারীতি এই সংখ্যাতেও ছাপা হলো দুটি লেখা...

অনুবাদ : উৎপল দাশগুপ্ত
পর্ব-৪৪

বইয়ের কথা

বিশ্বজিৎ ঘোষ
মো. শওকত আলী
সীমান্ত নওশের


















1 মন্তব্যসমূহ
দারুণ তো! গল্পপাঠ থেকে এ-তো দিন কেন যে দূরে ছিলাম?
উত্তরমুছুন