দীপেন ভট্টাচার্য লিখিত গল্পপাঠের এই সংখ্যার
সম্পাদকীয়
কয়েকটি জরুরি কথা
গল্পপাঠ বের হতে দেরি হলো। দেশে বিদেশে অবস্থানরত গল্পপাঠ টিমের সদস্যরা সংসার, চাকরি, ব্যক্তিগত পড়াশুনা লেখালেখি নিয়ে ব্যস্ত জীবনযাপন করেন। এর মধ্যে যে যতটুকু সময় পান তার মধ্যে থেকে কিছুটা ব্যয় করে গল্পপাঠ ওয়েবজিনে কাজ করেন। ফলে অন্যান্য সাহিত্যপত্রিকা বা ওয়েবজিনের সঙ্গে গল্পপাঠের কর্মকাণ্ড ও প্রকাশনার বিষয়টি মেলে না। তবু আশা করা যায় দ্বিমাসিক এই ওয়েবজিনটি আগামী সংখ্যা থেকে নিয়মিত প্রকাশিত হবে।
সেজন্য কিছু পরিবর্তন আসবে। আশা করা করা গল্পপাঠের সার্বিক মান বাড়বে।
আমাদের লেখকদের জন্য কিছু পরামর্শ। আপনারা লিখেই কাঁচা গল্পটি গল্পপাঠে পাঠাবেন না। গল্পটি নিয়ে ভাবুন। বারবার পড়ে দেখুন। সম্পাদনা করুন। নিখুঁত না হওয়া পর্যন্ত গল্পটিকে হাতছাড়া করবেন না। গল্পপাঠে আপনার সেরা লেখাটি দেওয়ার চেষ্টা করবেন। প্রকাশিত লেখা হলেও ক্ষতি নেই। লেখাটির বানানগুলো খুব ভালো করে সংশোধন করার চেষ্টা করুন। বাংলাদেশের যেসব লেখক বিজয়ে লেখা পাঠান তারা ইউনিকোডে কনভার্ট করে পাঠাবেন প্লিজ। ডানপাশের সাইডবারে বিজয় টু ইউনিকোড কনভার্টারের লিংক রাখা আছে। ব্যবহার করা খুব সহজ। আপনিও সেটা ব্যবহার করতে পারবেন।
সবচেয়ে জরুরি কথাটি হলো, লেখা পাঠালেই সেটা প্রকাশিত হবে এমন নিশ্চয়তা দেওয়া যাবে না। প্রকাশিত না হলে রাগ করবেন না। প্রয়োজনে আমাদের কাছে প্রকাশিত না হওয়ার কারণটি জানতে চান। আমরা জানানোর চেষ্টা করব। ইউনিক গল্প লিখুন। দূর্বল গল্প না লিখে শক্তিশালী গল্প লেখার চেষ্টা করুন।
গল্পপাঠ পড়ুন। প্রতিক্রিয়া লিখুন।
অনুবাদ : রঞ্জনা ব্যানার্জী
অনুবাদ : লুনা রেহনুমা
অনুবাদ : ফাহ্মিদা বারী
অনুবাদ : অমিতাভ চক্রবর্ত্তী
পিটার পিকসেল একজন জনপ্রিয় সুইস লেখক এবং আধুনিক জার্মান সাহিত্যের প্রতিনিধিত্বকারী সাংবাদিক। তিনি গ্রুপ ওলটেনের সদস্য ছিলেন। পিকসেল ১৯৩৫ সালে সুইজারল্যান্ডের লুসার্নে জন্মগ্রহণ করেন, তিনি কায়িক শ্রমিকের ছেলে। তার জন্মের কিছু পরেই, পিকসেল পরিবার সুইজারল্যান্ডের ওল্টেনে চলে যান।পিটার পিকসেল।অনুবাদ : উৎপল দাশগুপ্তঅনুবাদ : সুদেষ্ণা দাশগুপ্তঅনুবাদ : কুলদা রায়
লিডিয়া ডেভিস (৫ জুলাই ১৯৪৭) একজন আমেরিকান লেখিকা যাঁর ছোটগল্পগুলি অনেক সময়েই এক বা দুই পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ছোটগল্প ছাড়া তিনি উপন্যাসও লিখেছেন এবং ফরাসি এবং অন্য ভাষা থেকে অনুবাদও করেন।
অনুবাদ : বিপ্লব বিশ্বাস
অনুবাদ : উৎপল দাশগুপ্ত
অনুবাদ: অমিতাভ চক্রবর্ত্তী
অনুবাদ : দোলা সেন
অনুবাদ : ফারহানা আনন্দময়ী
























2 মন্তব্যসমূহ
স্বাগত জানাই!
উত্তরমুছুনআমি দীপা সেন মাইতি। গল্প লিখি রাত্রিদীপা নামে। আদালতের কাজে যুক্ত থাকার কারনে খুব একটা প্রকাশ করতে পারিনি। আমি কি আপনাদের সাথে যুক্ত হয়ে গল্প পাঠাতে পারি?
উত্তরমুছুন