গল্পপাঠ ওয়েবজিন ।। একাদশ বর্ষ ।। সংখ্যা ৮৮

 

গল্পপাঠ এগারো বছরে পড়ল। এটা একটা আনন্দের সংবাদ।

দেশে বিদেশে অনেক ওয়েবজিন হয়েছে। গল্পপাঠ শুরুর দিকের ওয়েবজিন। শুরু হয়েছিল গল্পের আর্কাইভ হিসেবে। বাংলা সাহিত্যের কথাসাহিত্যিকদের সেরা গল্পগুলোর পুনঃপ্রকাশ করা হতে থাকে। পরে ধীরে ধীরে এখানে অনেকেই লিখতে শুরু করেন। ফলে আর্কাইভের পাশাপাশি একটা পত্রিকায় পরিণত হয় গল্পপাঠ।

তখন গল্পপাঠে নবীন প্রবীণ কথাসাহিত্যিকদের গল্পভাবনা, সাক্ষাৎকার, আলোচনা যুক্ত করা হয়। গল্পপাঠে দেশি বিদেশী মিলে লেখকদের সংখ্যা হাজারের উপরে। 

এর মধ্যেই গল্পপাঠের একটি অনুবাদক টিম গড়ে উঠেছে। তাঁরা বিশ্বসাহিত্যের ধ্রুপদী ও সমকালীন গল্প দীর্ঘ সাক্ষাৎকার, গল্পের শৈলী, কথাসাহিত্য বিষয়ক আলোচনা, প্রবন্ধ অনুবাদ করছেন। এবং দেশি বিদেশি সেরা কথাসাহিত্যের অসংখ্য বইপত্রের ইবুক বা পিডিএফও অবাণিজ্যিক ভাবে ও গবেষণার উদ্দেশ্য পাঠকদের জন্য একটা আর্কাইভ সেকশনও রাখা আছে।
অধুনা গল্পপাঠের একটি পডকাস্ট বিভাগ নির্মাণাধীন। এখানে গল্পের শৈলী, নানা ঘরানার সেরা গল্প, সাক্ষাৎকার, আলোচনা, গল্পের ভুবন, আড্ডাগুলো রেকর্ড করা থাকবে। গল্পপাঠ শুধু পড়া নয়--কান দিয়ে শোনাও যাবে। গল্পপাঠের একটি টিম এ বিষয়ে কাজ করছেন।

গল্পপাঠ লেখার ক্ষেত্রে কোনো পুরস্কার দেয় না, কিন্তু সেরা লেখাকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করায়। যাদের গল্প লেখার প্রতিভা আছে, অধ্যায়বসায় আছে, সেরা লেখার জন্য অন্বেষণ আছে, কিন্তু কম্পিউটার কেনার সামর্থ্য নেই--এরকম একজন কথাসাহিত্যিককে প্রতি বছরে একটি করে ল্যাপটপ প্রদান করার প্রকল্প নিয়েছে। গল্পপাঠের সুহৃদ নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিৎসক প্রতাপ দাস  গেল বছর তরুণ কথাসাহিত্যিক পশ্চিম বঙ্গের বাকুড়ার সোনামুখী গ্রামের হামিরুদ্দিন মিদ্যাকে একটি ল্যাপটপ দিয়েছেন। হামিরুদ্দিন মিদ্যা  কিছুদিন আগে ভারতের সাহিত্য একাডেমির যুব শাখায় সেরা কথাসাহিত্যিক হিসেবে পুরস্কৃত হয়েছেন। এই জানুয়ারি মাসে পুরুলিয়ার  আরেকজন কবি ও কথাসাহিত্যিক জগন্নাথদেব মণ্ডলকে কোলকাতায় গিয়ে প্রতাপ দাস আরেকটি ল্যাপটপ পৌঁছে দিয়েছেন। প্রতাপ দাসকে ধন্যবাদ।

আশা করা যায় আগামীতে বাংলাদেশের কোনো কথাসাহিত্যিককেও ল্যাপটপ প্রদান করা যাবে।

গল্পপাঠের এ সংখ্যায় বাংলা সাহিত্যের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিকের গল্প প্রকাশিত হয়েছে। দেবর্ষি সারগীর ৫টি গল্প, সদ্য প্রয়াত ইতালো কালভিনোর ৫টি গল্প, ইন্তিযার হুসেইনের ৩টি গল্প ও ২টি প্রবন্ধ, বেন ওকরির ২টি গল্প, আন্তন চেখভের ১টি গল্প, ড্যানিয়েল ম্যাসনের ১টি গল্প, হারুকি মুরাকামির ১টি গল্পের অনুবাদ এ সংখ্যায় আছে। এছাড়া দি প্যারিস রিভিউ পত্রিকায় প্রকাশিত প্রখ্যাত কথাসাহিত্যিক তাহার বেন জেলৌন এবং চিনা কথাসাহিত্যিক ইউ হুয়ার দীর্ঘ সাক্ষাৎকার গ্রন্থিত হয়েছে। এই সাক্ষাৎকার দুটির দুজন কথাসাহিত্যিক তাদের লেখার ভুবন, লেখার শৈলী, পঠন-পাঠন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। 

 কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীর জলের উপর পানি উপন্যাসের জন্য এ বছর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এটা ভারতের সেরা পুরস্কার। স্বপ্নময় চক্রবর্তীর প্রথম উপন্যাস চতুষ্পাঠীর দ্বিতীয় খণ্ড হলো জলের উপর পানি। এই দুটি উপন্যাস নিয়ে তরুণ গবেষক প্রাবন্ধিক ড: পুরুষোত্তম সিংহ দুটি প্রবন্ধ লিখেছেন। ছোটগল্পের উপর গবেষণা করে পুরুষোত্তম সিংহ  গেল বছর পিএইচডি উপাধী অর্জন করেছেন। তাঁকে অভিনন্দন। 

গল্পপাঠের অন্যতম টিম মেম্বর এমদাদ হোসেন এ বছর অনুবাদ সাহিত্যে বর্ষসেরা লেখক হিসেবে পুরস্কৃত হয়েছেন। গল্পপাঠের প্রতি সংখ্যার মতো এ সংখ্যায় প্রকাশিত প্রতিটি লেখাই গুরুত্বপূর্ণ। প্রিয় পাঠক, আপনি প্রতিটি লেখাই পড়ুন আপনার ফোনে, আইপ্যাডে, ল্যাপটপে। গুরুত্বপূর্ণ লেখাগুলো একবার নয়-- বহুবার পড়ুন। পড়ে মন্তব্য লিখুন। ফেসবুকে শেয়ার করুন। অন্যকে গল্পপাঠের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিন। 
সাহিত্যে দেবর্ষি সারগীর কোনো পূর্বসূরি হয়তো নেই। তিনি লেখেন আখ্যানের আড়ালে দার্শনিক রচনা। ভাষা সহজ। সুখপাঠ্য। তাঁর সঙ্গে মিল পাওয়া যায় খলিল জিবরানের। জিবরানের মতো দেবর্ষির গল্পগুলোর কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় শব্দ : ঈশ্বর। মানুষের জীবনে নানাভাবে ঈশ্বরের তাৎপর্যকে খুঁজে দেখতে চেয়েছেন তিনি। তিনি ধর্মের ঈশ্বর নন। তিনি যেন নিজেরই মন। আমাদের স্মৃতি-সত্ত্বা-ভবিষ্যৎ। নানা চিত্রকল্প সৃষ্টির মধ্য দিয়ে গল্প রচনা করেন। কিছু কিছু মোটিফ বা অবচেতনীয় চিহ্ন, প্রতীক ও আবহ তার গল্পে ঘুরে ফিরে আসে। এগুলোর মধ্যে আছে দার্শনিক ঈঙ্গিত। অনাবশ্যক শব্দ, বাক্য তিনি ব্যবহার করেন না।  লেখেন না অনাবশ্যক বর্ণনা ও সংলাপও। দেবর্ষি সারগীর গল্প পড়তে হবে নির্জনে, একাগ্রতায় এবং একাধিকবার, যেমন পড়তে হয় বেন ওকরি, ইন্তিজার হুসেইন বা পাওলো কোহেলহো'র রচনা। 
দেবর্ষি সারগীর পাঁচটি গল্পটি
ইতালো কালভিনোর জন্ম ১৯২৩ সালে হাভানার সান্তিয়াগো ডি লাস ভেগাসে। মূলত ছোট গল্পই তার বিচরণ ক্ষেত্র। লিখেছেন তিনটি উপন্যাসও। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, দ্য ক্রো কামস লাস্ট, দ্য ব্যারন ইন দ্য ট্রিজ, কসমিকোমিকস ও দ্য পাথ টু দ্য নেস্ট অব স্পাইডার্স এবং দ্য হোয়াইট শুনার, ইয়ুথ ইন তুরিন ও দ্য কুইনস নেকলেস। পেশায় সাংবাদিক এ লেখক মারা যান ১৯৮৫ সালে।
ইতালো কালভিনোর গল্প : মহাশূন্যে একটি চিহ্ন
অনুবাদ : রঞ্জনা ব্যানার্জী
ইতালো কালভিনোর গল্প : ডাইনোসরেরা
অনুবাদ: অমিতাভ চক্রবর্ত্তী
অনুবাদ: বিপ্লব বিশ্বাস
অনুবাদ: নাহার তৃণা
সমকালীন ফরাসি সাহিত্যের অন্যতম প্রধান লেখক তাহার বেন জেলৌন ‘পবিত্র রাত্রি’ (লা নুই সাক্রে) উপন্যাসের জন্য ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার 'প্রি গঁকুর'-এ ভূষিত হন যা ছিল কোনও আরব লেখকের প্রথম বই। বেন জেলৌন গত কয়েক বছর ধরে সাহিত্যে নোবেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন। তার উপন্যাসের পটভূমি মরক্কো- সাবেক ফরাসি উপনিবেশ মরক্কো, সাবেক ফরাসি উপনিবেশের স্বাধীনতার পরের মরক্কো।

তাহার বেন জেলৌনের দীর্ঘ  সাক্ষাৎকার : 
অনুবাদ : এমদাদ রহমান
অনুবাদ : অমর মিত্র
শুভংকর গুহর গল্প : আকালের অকাল
উম্মে মুসলিমার গল্প : অষ্টাদশী 
তৃষ্ণা বসাকের গল্প :  শোক বাংলা ৭০৭
পিওনা আফরোজের গল্প : বাড়ি ফেরা
কাকলি দেবনাথের গল্প : লেন্সের ভেতর দিয়ে 
সাদিক হোসেনের গল্প : ক্ষুধামান্দ্য
হামিরুদ্দিন মিদ্যার গল্প :  নকশি কাঁথা
বনমালী মালের গল্প : আমাদের জাদুকর বাবা
জগন্নাথদেব মণ্ডলের গল্প : মহিষের চোখে জল
ঋভু চট্টোপাধ্যায়ের গল্প : মানুষের ডিম
শাহীন আখতারের গল্প : মানচিত্র
মোস্তাক শরীফের গল্প : মায়া
জয়ন্ত দে'র গল্প : মরবে ইঁদুর বেচারা
জয়দীপ দের গল্প : বিটলবণের স্বাদ
শাহাব আহমদের গল্প : মানুষ ও মিত্র
প্রখ্যাত পাকিস্তানি সাংবাদিক, ছোট গল্প লেখক এবং ঔপন্যাসিক ইন্তিজার হুসেইন উর্দু সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী গল্পকারদের একজন। জন্মে ছিলেন ব্রিটিশ-ভারতের বুলান্দশহরের দিবাইতে। ১৯৪৭ এ দেশভাগের পর পাকিস্তানের লাহোর-এ চলে যান। লিখেছেন ‘বস্তি’, ‘নয়া ঘর’ এবং ‘আগে সমুন্দর হ্যায়’ নামের তিনটি উপন্যাস। ‘লীভ্স’, ‘দি সেভেন্থ ডোর’. ‘এ ক্রনিকল অফ দি পীককস’ এবং ‘অ্যান আনরিটন এপিক’ তাঁর কয়েকটি বিখ্যাত গল্প সংকলন। তাঁর লেখায় দেশভাগ পূর্ব জীবনের স্মৃতি যেমন ঘুরে ফিরে এসেছে তেমনি ধরা রয়েছে তাঁর জীবন-পাঠ যা একই সাথে সমকালীন এবং কালোত্তীর্ণ।
অনুবাদ : সালেহ ফুয়াদ
অনুবাদ : সাবেরা তাবাসসুম
হাইকেল হাশমী
অনুবাদ : জাভেদ হুসেন
অনুবাদ : ফারহানা আনন্দময়ী
পুরুষোত্তম সিংহ
পুরুষোত্তম সিংহ
সৈয়দ শামসুল হক
চিনা কথাসাহিত্যিক ইউ হুয়ার জন্ম ১৯৬০ সালে। নব্বইয়ের দশকে, ইউ হুয়া দীর্ঘ-ফর্মের কথাসাহিত্যের দিকে মনোনিবেশ করেন। বাস্তববাদী উপন্যাসের একটি সূত্র প্রকাশ করেন যা তাঁর প্রাথমিক অযৌক্তিক শৈলীর উপাদানগুলিকে বিস্তৃত করে।এবং আবেগগতভাবে পরিপূর্ণ গল্প বলার সঙ্গে বিষয়টিকে একত্রিত করে।
আর্ট অফ ফিকশন : 
অনুবাদক : শুভ ভক্রবর্তী
আলোচক : আইজাক সাহা
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
অনুবাদ : কুলদা রায়
নন্দিতা মিশ্র চক্রবর্তীর গল্প : কাকজ্যোৎস্না
দীপংকর গৌতমের গল্প : ঠাকুরমার কেটলি
সঙ্গীতা ইয়াসমিনের গল্প : পার্সেল
জাকিয়া শিমুর গল্প : এইখানে এক নদী ছিল
পর্ব ৩৪
তপনকর ভট্টাচার্যের গল্প : মকরধ্বজ
ব্রতী মুখোপাধ্যায়ের গল্প : বর্ষারাতের গল্প
রুমা মোদকের গল্প : হারমোনিয়াম
দীপক বিশ্বাসের গল্প : জমি
প্রবুদ্ধ মিত্রের গল্প : দাফন
এবারের গল্পপাঠ সংখ্যা থেকে শুরু হলো কুলদা রায় ও সুদেষ্ণা দাশগুপ্ত'র একটি ধারাবাহিক। ডুগি-তবলা। এই যৌথ প্রয়াস দেশ-ভাগের পটভূমির মানুষদের নিয়ে লেখা তাদের পরের প্রজন্মের কলম দিয়ে। যা কুলদা ও সুদেষ্ণা লিখছেন খানিক শোনা গল্প দিয়ে আবার কিছুটা কল্পনাকে সঙ্গে নিয়ে।
নতুন ধারাবাহিক : 
এককের গল্প :
উপল মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস
চতুর্থ পর্ব

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আমি বেশ কিছু গল্প পাঠিয়েছিলাম। পেয়েছিলেন কিনা জানিনা।
    একেবারে সাহিত্য মাপকাঠি নেই এরকম গল্প লিখি না। কিন্তু এ সংখ্যায় না আসায় কিছুটা ব্যথিত হলাম।

    উত্তরমুছুন