ঋতুবৈচিত্রের বাংলাদেশে আবার এলো বসন্ত। পরিবর্তন এসেছে প্রকৃতিতে। প্রকৃতি সেজে উঠছে বিচিত্র রঙে। পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতেও। গত দেড় বছর ধরে বাংলাদেশে চলছিল রাজনৈতিক অন্ধকার। উত্থান ঘটেছিল উগ্রপন্থী মৌলবাদীদের। বাংলাদেশ ও বাঙালিত্ব বিরোধী চক্র দিয়েছিল মাথাচাড়া। মুছে দেওয়া হচ্ছিল ইতিহাসের স্মৃতিচিহ্নসমূহ, চেষ্টা চলছিল মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার, চেষ্টা চলছিল বাঙালি সংস্কৃতিকে মুছে দেওয়ার এবং শিল্প-সাহিত্যকে সংকুচিত করার। ভাঙা হচ্ছিল বাংলার সহজিয়া মানুষদের আশ্রয়স্থল মাজারগুলো, দফায় দফায় ভাঙা হচ্ছিল বাংলাদেশের ইতিহাসের আঁতুড়ঘর ধানমণ্ডি বত্রিশ নম্বর বাড়ি, বাঙালির প্রমিথিউস বঙ্গবন্ধুকে করা হচ্ছিল অপমান, জীবিত মুক্তিযোদ্ধাদের করা হচ্ছিল অপদস্থ। বাংলাদেশের মানুষ সাক্ষী হলো দেড় বছরের দুঃশাসনের। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই দুর্দশা অতিক্রম করল বাংলাদেশ। ইতিহাস-চিহ্নিত দেশবিরোধী চক্র হলো পরাজিত। স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ। এমন দুঃসময় আর না আসুক বাংলাদেশে, এই আমাদের কামনা।
ঠিক এমন একটা সময়ে প্রকাশিত হলো কথাসাহিত্যের ওয়েবজিন ‘গল্পপাঠ’-এর ৯৬তম সংখ্যা। সূচির দিকে তাকালেই বোঝা যাবে সংখ্যাটি কতটা সমৃদ্ধ। মোট প্রকাশিত হলো ৫৬টি লেখা। যথারীতি রয়েছে বাংলা ভাষার লেখকদের গল্প, বিদেশি ভাষার লেখকদের অনূদিত গল্প, প্রবন্ধ, বইয়ের কথা, লেখকের কথা, বাংলা ভাষার লেখকদের সাক্ষাৎকার, বিদেশি লেখকদের সাক্ষাৎকারসহ নিয়মিত সব আয়োজন।
বর্তমান সংখ্যার দুটি বিশেষ আয়োজন পাঠকদের ভালো লাগবে। একটি আয়োজন ইন্দোনেশীয় লেখক একা কুর্নিয়াওয়ানকে নিয়ে। তাঁর লেখার সঙ্গে বাংলা ভাষাভাষী পাঠকদের পরিচয় কম। ঝরা সৈয়দের অনুবাদে রয়েছে তাঁর সাক্ষাৎকার, বই নিয়ে আলোচনা এবং তাঁর লেখা উপন্যাস।
দ্বিতীয় আয়োজন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিষ্ট ও মানবাধিকার কর্মী তসলিম নাসরিনকে নিয়ে। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তিনি উত্থাপন করে যাচ্ছেন প্রশ্নের পর প্রশ্ন। নারীমুক্তির জন্য পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাকে করেছেন চ্যালেঞ্জ। প্রকাশিত হলো তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে প্রধানত তিনি বলেছেন তাঁর গল্প, উপন্যাস তথা কথাসাহিত্য নিয়ে। আর বলেছেন তাঁর উপন্যাস-ভাবনা, কবিতা-ভাবনা, শৈশব-কৈশোরের স্মৃতি, বিশ্বসাহিত্য, নির্বাসিত জীবনের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে। আমরা এটিকে বলছি তাঁর দীর্ঘ এবং পূর্ণাঙ্গ একটি সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার পড়ে পাঠক ঋদ্ধ হবেন বলে আশাবাদ।
সবাইকে বসন্তের শুভেচ্ছা। প্রিয় পাঠুক, আসুন, গল্পপাঠে প্রবেশ করি।
গল্পপাঠ সবসময় অনুবাদ-সাহিত্যকে গুরুত্ব দিয়ে থাকে। অনুবাদের মধ্য দিয়ে বাংলা ভাষার পাঠক সহজে পরিচিত হতে পারে অন্য ভাষার সাহিত্যের সঙ্গে। গল্পপাঠ চেষ্টা করে বিশ্বের শ্রেষ্ঠ লেখকদের লেখা মানসম্পন্ন অনুবাদে প্রকাশ করতে। বর্তমান সংখ্যায় রয়েছে খ্যাতিমান গল্পকারের অনূদিত গল্প—
অনুবাদ : উৎপল দাশগুপ্ত
অনুবাদ : মোহাম্মদ আসাদুল্লাহ
অনুবাদ : ফারহানা আনন্দময়ী
অনুবাদ : জ্যোতির্ময় নন্দী
অনুবাদ : রঞ্জনা ব্যানার্জী
অনুবাদ : তানভীর আহমেদ সিডনী
ডিলান থমাসের গল্পে কাহিনির চেয়ে ভাষা ও অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। তাঁকে পড়তে হলে আগে শব্দের সুর আর বাক্যের ছন্দ শুনতে শিখতে হয়। এখানে গল্প এগোয় না, বরং ঘুরে ঘুরে গভীর হয়। চরিত্ররা ব্যক্তি নয়—তারা শৈশব, শরীর, ভয় আর কামনার প্রতীক। সব কিছু পরিষ্কার বোঝা যাবে না, এবং সেটাই স্বাভাবিক। যুক্তির চেয়ে সংবেদন এখানে বেশি কাজ করে। টমাস ব্যাখ্যা দেন না, তিনি আবহ তৈরি করেন। পড়া শেষে কোনো বার্তা নয়, একটা অনুভূতির ভার থেকে যায়। ডিলান টমাসকে পড়া মানে বোঝার চেয়ে অনুভব করা।
অনুবাদ : শুভশ্রী বিন্তু
অনুবাদ : রুখসানা কাজল
গল্প-১
পারভেজ হােসেন আশির দশকের একজন গুরুত্বপূর্ণ গল্পকার। তাঁকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তিনি রাখেননি। গল্পকার হিসেবে যতটা পরিচিত হওয়ার কথা ছিল, তিনি ততটা হননি। অন্তরালে থেকেছেন, থাকছেন। পরিমিতিবোধ তাঁর গল্পকে করেছে সুসংহত। পড়ুন তাঁর দীর্ঘ সাক্ষাৎকার এবং একটি গল্প—
বিশেষ সাক্ষাৎকার
তসলিম নাসরিন একইসঙ্গে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিষ্ট ও মানবাধিকার কর্মী। কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তিনি উত্থাপন করে যাচ্ছেন প্রশ্নের পর প্রশ্ন। নারীমুক্তির জন্য পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাকে করেছেন চ্যালেঞ্জ। নিয়মিত লিখছেন কলাম, লিখেছেন কবিতা, গল্প আর উপন্যাস। এই সাক্ষাৎকারে প্রধানত তিনি বলেছেন তাঁর গল্প, উপন্যাস তথা কথাসাহিত্য নিয়ে। আর বলেছেন তাঁর উপন্যাস-ভাবনা, কবিতা-ভাবনা, শৈশব-কৈশোরের স্মৃতি, বিশ্বসাহিত্য, নির্বাসিত জীবনের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে। তাঁর দীর্ঘ এবং পূর্ণাঙ্গ এই সাক্ষাৎকারটি নিয়েছেন স্বকৃত নোমান
লেখকের কথা
কথাসাহিত্যিক ও গবেষক আবুল কাসেম অতীত ইতিহাসের অমীয় উপাদানের সন্ধান করেছেন, সমৃদ্ধ করেছেন ইতিহাস-আশ্রয়ী বাংলা সাহিত্যকে। ক্যাপ্টেন কক্স, অজেয় এবং সরহপা সেই ধরনের উপন্যাস। তিনি কথা বলেছেন তাঁর উপন্যাসসহ নানা বিষয়ে। পড়ুন তার সাক্ষাৎকার সাক্ষাৎকার...
------------------------------
নাহার মনিকার জন্ম, বেড়ে ওঠা বাংলাদেশের উত্তর বঙ্গে। কানাডায় থাকেন। লেখেন কবিতা এবং গল্প-উপন্যাস। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নির্বাচিত গল্প।
নাহার তৃণার গল্প ও অনুবাদ গল্প
অনূদিত দীর্ঘ সাক্ষাৎকার
স্মৃতি ও ইতিহাসের পরিসর সেখানেই বিস্তৃত হয়েছে, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা আর সামাজিক বেদনার মিলন ঘটেছে― এমনই এক দৃষ্টিভঙ্গি স্থাপনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডব্লু. জি. সেবাল্ড। তাঁর সাহিত্য আজও সমকালীন বিশ্বের স্মৃতি সাহিত্যের মানচিত্রে অমলিন ছাপ ফেলে রেখেছে। এই সাক্ষাৎকারটি নেন সাহিত্য সমালচক জেমস উড এবং তা প্রকাশ পায় ১৯৯৮ সালে, ‘ব্রিক : অ্যা লিটারারি জার্নাল’-এর ৫৯ নম্বর ভলিউমে। অনুবাদ করেছেন আহমেদ নাজিব
বিশেষ আয়োজন
একা কুর্নিয়াওয়ান ইন্দোনেশীয় লেখক, চিত্রনাট্যকার ও গ্রাফিক ডিজাইনার। লিখেছেন একাধিক উপন্যাস। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ২০০২ সালে প্রকাশিত Cantik Itu Luka [Beauty Is a Wound এবং ২০০৪ সালে প্রকাশিত Lelaki Harimau [Man Tiger]. লিখেছেন বহু ছোটগল্পও। ২০১৬ সালে Man Tiger–এর ইংরেজি অনুবাদ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজের জন্য মনোনীত হয়। তাঁকে নিয়ে গল্পপাঠের এই বিশেষ আয়োজন। ঝরা সৈয়দের অনুবাদে পড়ুন তাঁর সাক্ষাৎকার, তাঁর বই নিয়ে আলোচনা এবং তাঁর লেখা উপন্যাস...
ফিরে দেখা একাত্তর
মূল লেখা : হেলেনা লি
অনুবাদ : শাহনাজ রেজা
রশীদ করিম
তুতুন বিশ্বাস
প্রবন্ধ
অনুবাদ : হামীম কামরুল হক
কোর্তাসার লাতিন আমেরিকার ‘বুম’ প্রজন্মের লেখকদের একজন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, মারিও ভার্গাস ইয়োসাদের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হয়। তিনি ১৯৮০ সালে ওকলাহামা বিশ্ববিদ্যালয়ে আটটি বক্তৃতা দেন। সেসব বক্তৃতায় তিনি নিজের লেখকজীবনের পথ, ছোটগল্পের রূপ, ফ্যান্টাস্টিক সাহিত্যের স্বভাব, সময় ও নিয়তির ভূমিকা, এবং বাস্তবতার ভেতর অদ্ভুতের উপস্থিতি নিয়ে কথা বলেন। সেসব বক্তৃতার অনুবাদ ধারাবাহিকভাবে প্রকাশিত হবে গল্পপাঠে। এই সংখ্যায় পড়ুন প্রথম পর্ব...
অনুবাদ : উৎপল দাশগুপ্ত
মিশেল ফুকো ছিলেন ফরাসি দার্শনিক, ইতিহাসচিন্তক ও সমালোচক তাত্ত্বিক। বিশ শতকের শেষভাগে জ্ঞান, ক্ষমতা, শাস্তি, মানসিকতা ও যৌনতার ইতিহাস নিয়ে তাঁর কাজ গভীর প্রভাব ফেলেছে। ফুকোর লেখার ভঙ্গি ছিল বিশ্লেষণধর্মী, কিন্তু একই সঙ্গে ঐতিহাসিক। তিনি প্রচলিত মানবতাবাদী ধারণাকে প্রশ্ন করেছেন এবং দেখিয়েছেন, ‘স্বাভাবিক’ বলে যা মানা হয়, তা আসলে ক্ষমতার ফল। তাঁর চিন্তা দর্শন, সাহিত্য, সমাজবিজ্ঞান, সাংস্কৃতিক অধ্যয়ন ও রাজনৈতিক তত্ত্বে গভীর প্রভাব ফেলেছে। পড়ুন ফুকোর ইশকুল-এর দ্বিতীয় পর্ব...
ফুকোর ইশকুল (পর্ব - ২)






















0 মন্তব্যসমূহ