গল্পপাঠ ।। দ্বাদশ বর্ষ ।। সংখ্যা ৯৭
বাংলা নববর্ষের প্রথম দিনে প্রকাশিত হলো গল্পপাঠ-এর ৯৭তম সংখ্যা। এই ওয়েবজিনের লেখক ও পাঠকদের নববর্ষের শুভেচ্ছা জানাই।
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের উৎসব বাঙালির একার নয়; বাংলাদেশে বসবাসরত চাকমা, মুরং, মগ, সাঁওতাল, ওরাঁও, লুসাই, মণিপুরী, কোল, মু, হাজং, মাল, নাগা, কোচ, টিপরা, গারো, খাসিয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠী এর অংশীদার। বাংলা নববর্ষ আমাদের কয়েক শ বছরের ঐতিহ্য। এটি একটি অসাম্প্রদায়িক উৎসব। বাংলাদেশে এই ধরনের বৃহৎ অসাম্প্রদায়িক উৎসব দ্বিতীয়টি নেই।
এই উৎসবকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বঙ্গজ সংস্কৃতি বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। পয়লা বৈশাখকে হারাম ঘোষণা দিয়ে অসহিষ্ণু উগ্র ধর্মান্ধরা গলা ফাটিয়ে চলেছে। আমরা তাদের বিরোধিতা বা হুংকারকে পাত্তা দেব না। আমাদের আত্মপরিচয়ের জন্যই আমরা অব্যাহত রাখব এই উৎসব। কেননা সংস্কৃতি একটি জাতির পরিচয়চিহ্ন। স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট ছাড়া কোনো জাতি তার জাতিসত্তা প্রতিষ্ঠিত করতে পারে না। জাতিসত্তাহীন মানুষ কচুরিপানা কিংবা পরগাছার মতো উন্মূল। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব রক্ষায় এবং জাতির মানস গঠনে সংস্কৃতি পালন করে অগ্রণী ভূমিকা।
প্রিয় পাঠক, গল্পপাঠের বর্তমান সংখ্যাটি যে নানা আয়োজনে সমৃদ্ধ, তাতে সম্ভবত আপনাদের কোনো দ্বিমত থাকবে না। এই সংখ্যায় মোট প্রকাশিত হলো ৫৭টি লেখা। কী নেই? আছে বাংলা ভাষার গল্পকারদের গল্প, বিদেশি গল্পকারদের অনূদিত গল্প, বহুল পঠিত চারটি উপন্যাসের অনুবাদ, বিদেশি লেখকের দীর্ঘ সাক্ষাৎকার, দেশীয় লেখকের সাক্ষাৎকার, প্রবন্ধ, বই আলোচনাসহ নিয়মিত সব বিভাগ।
এই সংখ্যার বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে কথাশিল্পী ইমদাদুল হক মিলনের একটি দীর্ঘ সাক্ষাৎকার। একজন লেখক যে শুধু লেখালেখিকে অবলম্বন করে জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন, সেই দৃষ্টান্ত রেখেছেন ইমদাদুল হক মিলন। জীবনের সত্তুর বছর অতিক্রম করেছেন তিনি। জীবনের অধিকাংশ সময়ই তিনি লেখালেখির পেছনে ব্যয় করেছেন। অধিকাংশ সময় সাহিত্যের সঙ্গে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বাংলা সাহিত্যের পরিশ্রমী, সাহিত্যের প্রতি নিবেদিতপ্রাণ, পাঠকহৃদয়ে স্থান করে নেওয়া এই কথাশিল্পর সাক্ষাৎকারটি নিতে পেরে আমরা আনন্দিত।
অপরদিকে, গল্পকার দেবর্ষি সারগীকে নিয়ে রয়েছে একটি আয়োজন। প্রকাশিত হলো আন্তন চেখভ, ফিওদর দস্তয়েভস্কি, ভসেভোলোদ গার্শিন, আলেক্সান্ডার ইভানোভিচ কুপ্রিন এবং ইভান সের্গেইয়েভিচ তুর্গ্যেনেভের পাঁচটি গল্প। বাংলা ভাষার পাঠকদের জন্য অনূদিত গল্পগুলো সুখপাঠ্য হবে বলে আমাদের প্রত্যাশা।
লাতিন আমেরিকার অন্যতম প্রধান সাহিত্যিক ইসাবেল আয়েন্দের অনেক পাঠক অনুরাগীরা তাঁর জীবন ও সাহিত্য কর্ম নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন করে থাকেন। সেগুলো থেকে কিছু প্রশ্ন বাছাই করে নিজের ওয়েব সাইটে উত্তরগুলো লিখেছেন সাক্ষাৎকার আকারে। সেটি প্রকাশিতে হলো। এই দীর্ঘ সাক্ষাৎকারে ইসাবেল আয়েন্দে বিস্তৃত পরিসরে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। কথাশিল্পী ও অনুবাদক শাহাব আহমেদ এবং কথাশিল্পী মাহবুব ময়ূখ রিশাদের সাক্ষাৎকার দুটি আশা করি ভালো লাগবে।
গল্পপাঠের এই সংখ্যার আয়োজন পাঠকদের পাঠতৃপ্তি দেয়, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে বিবেচিত হবে। গল্পপাঠ-এর সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আবারও নববর্ষের শুভেচ্ছা। সর্বপ্রাণের মঙ্গল হোক।
চিরায়ত গল্প
গল্পপাঠ প্রতি সংখ্যায় দুটি করে চিরায়ত বাংলা গল্প প্রকাশ করে থাকে। এসব গল্প কালের বিচারে টিকে যাওয়া, বহুল পঠিত এবং অনাগত কালের পাঠকেরাও পড়বে। এই সংখ্যায় প্রকাশিত হলো তেমন দুটি গল্প। আশা করছি পাঠকদের ভালো লাগবে...
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
আখতারুজ্জামান ইলিয়াস
সাক্ষাৎকার গ্রহণ ও ভূমিকা : স্বকৃত নোমান
সবিশেষ
জ্ঞানতত্ত্বের মননবীণাকে ভিন্ন কায়দায় বাজিয়েছেন দেবর্ষি সারগী। গল্পজীবনের প্রথম থেকেই তিনি শব্দের নৈঃশব্দ্যের অনন্ত মায়াকে পরীক্ষিত সত্যে যেমন ধাবমান করেছেন, তেমনি নৈঃশব্দ্যের মধ্যে নির্জনতা, নীরবতার পাঠ কতখানি পরিশীলিত নির্ভরযোগ্য হতে পারে সেই সমীকরণে নিজেকে আত্মনিয়োগ করেছেন। প্রকাশিত হলো তাঁর একটি গল্প এবং তাঁর গল্প নিয়ে পুরুষোত্তপম সিংহের একটি প্রবন্ধ...
পুরুষোত্তম সিংহ
গল্প
রুশ গল্প
আন্তন চেখভ, ফিওদর দস্তয়েভস্কি, ভসেভোলোদ গার্শিন, আলেক্সান্ডার ইভানোভিচ কুপ্রিন এবং ইভান সের্গেইয়েভিচ তুর্গ্যেনেভ রুশ সাহিত্যের গুরুত্বপূর্ণ পাঁচ গল্পকার। দেশের সীমানা পেরিয়ে তাঁদের গল্প পঠিতে হয়েছে পৃথিবীর নোনা দেশে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। গল্পপাঠের বর্তমান সংখ্যায় প্রকাশিত এই পাঁচ গল্প সুখপাঠ্য। বাংলা ভাষার পাঠকদের জন্য গল্পগুলোর অনুবাদও সুখপাঠ্য হবে বলে আমাদের প্রত্যাশা...
অনুবাদ : কুলদা রায়
অনুবাদ : নাহার তৃণা
অনুবাদ : বিপ্লব বিশ্বাস
অনুবাদ : ফারহানা আনন্দময়ী
অনুবাদ : উৎপল দাশগুপ্ত
অনুবাদ : শাহাব আহমেদ
অনুবাদ : সৌম্য কৌস্তভ
অনুবাদ : কুলদা রায়
অনুবাদ : আনন্দ রোজারিও
অনূদিত দীর্ঘ সাক্ষাৎকার
ইসাবেল আয়েন্দে লাতিন আমেরিকার অন্যতম প্রধান সাহিত্যিক। তাঁর অনেক পাঠক অনুরাগীরা তাঁর জীবন ও সাহিত্য কর্ম নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন করে থাকেন। সেগুলো থেকে কিছু প্রশ্ন বাছাই করে নিজের ওয়েব সাইটে উত্তরগুলো লিখেছেন সাক্ষাৎকার আকারে। এই দীর্ঘ সাক্ষাৎকারে ইসাবেল আয়েন্দে বিস্তৃত পরিসরে নানা বিষয় নিয়ে কথা বলেছেন...
ইসাবেল আয়েন্দে
অনুবাদ : কুলদা রায়
অনূদিত গল্প-২
অনুবাদ : বনমালী মাল
অনুবাদ : শুভশ্রী বিন্তু
অনুবাদ : হারুনুজ্জামান
অনুবাদ : তুতুন বিশ্বাস
অনুবাদ : এলহাম হোসেন
অনুবাদ : নূর কামরুন নাহার
আলপাচারিতা
শাহাব আহমেদ শিশু চিকিৎসক ও কথাসাহিত্যিক। তাঁর উপন্যাস ‘পেরেস্ত্রোইকা মস্কো ও মধু’ গল্পপাঠে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর লেখালেখি, সাম্প্রতিক উপন্যাস ‘পেরেস্ত্রোইকা মস্কো ও মধু’সহ তাঁর অন্য বইগুলো নিয়ে। আরও বলেছেন বইপড়া, প্রবাসজীবন, বাংলা ভাষা ও সাহিত্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে।
বাংলাদেশের কথাসাহিত্যে যে কজন তরুণের নাম বার বার উচ্চারিত হচ্ছে, তাদের মধ্যে মাহবুব ময়ূখ রিশাদ একজন। লেখায় তিনি প্রতিশ্রুতিশীল। আপস করেন না পাঠকরুচির সঙ্গে, ধার ধারেন না জনপ্রিয়তার। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার উপন্যাস ‘নিখোঁজ মানুষের ছেলে।’ উপন্যাসটি নিয়ে তিনি কথা বলেছেন গল্পপাঠের সঙ্গে...
মাহবুব ময়ূখ রিশাদ
ফিরে দেখা একাত্তর
যেকোনও মূল্যে মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে হবে এবং গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে। কারণ মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরব, আত্মপরিচয় ও অস্তিত্ব। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ যত বেশি চর্চিত হবে, তত বেশি কোণঠাঁসা হবে স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকার, আল-বদর ও আল-শামস এবং তাদের উত্তরসূরিরা। গল্পপাঠের প্রতি সংখ্যাতেই প্রকাশিত হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে নানা লেখা। যথারীতি এই সংখ্যাতেও ছাপা হলো একটি স্মৃতিকথা, একটি গল্প, একটি প্রবন্ধ এবং একটি বই আলোচনা...
মেজর (অবঃ) রফিক-উল ইসলাম
মাহমুদুল হক
মোজাম্মেল হক নিয়োগী
ফরিদ আহমেদ
প্রবন্ধ-আলোচনা-পর্যালোচনা
মহেশ চন্দ্র তিওয়ারি
রিটন খান
কামরুজ্জামান জাহাঙ্গীর
রাহেল রাজিব
তনুশ্রী বিশ্বাস
ধারাবাহিক উপন্যাস
গুরুত্বপূর্ণ চারটি উপন্যাসের অনুবাদ ধারাবাহিকভাবে গল্পপাঠ ওয়েবজিনে একসঙ্গে প্রকাশিত হচ্ছে। এই চার উপন্যাস ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে এলেও একটি সাধারণ বৈশিষ্ট্যে যুক্ত। তারা ইতিহাস, স্মৃতি ও মানুষের অর্থ-নির্মাণের সংকটকে গভীরভাবে অনুসন্ধান করে।
--------------
ইওকো ওগাওয়া'র ‘দ্য মেমোরি পুলিশ’ একটি প্রখ্যাত জাপানি ডিস্টোপিয়ান উপন্যাস। এটি এমন একটি দ্বীপের গল্প যেখানে বস্তু এবং স্মৃতি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, এক ভয়াবহ নিঃশব্দ স্বৈরতন্ত্রের চিত্র আঁকে, যেখানে স্মৃতি মুছে ফেলার মধ্য দিয়ে মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়ে।
ইওকো ওগাওয়া’র উপন্যাস : দ্য মেমোরি পুলিশ
অনুবাদ : তনুশ্রী বিশ্বাস
অনুবাদ : তনুশ্রী বিশ্বাস
-------------
একা কুর্নিয়াওয়ানের ‘বিউটি ইজ আ উন্ড’ একটি বিখ্যাত সাহিত্যিক উপন্যাস। ২০০২ সালে প্রকাশিত এই মহাকাব্যিক উপন্যাসে ইন্দোনেশিয়ার ডাচ উপনিবেশবাদ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ের ইতিহাস, জাদুবাস্তবতা এবং প্রতিশোধপরায়ণ আত্মার গল্প তুলে ধরা হয়েছে। এই উপন্যাস উপনিবেশ, সহিংসতা ও লোককথার মিশেলে একটি জাদুবাস্তব জগৎ নির্মাণ করে, যা উন্মোচন করে ইতিহাসের অন্ধকার দিক।
অনুবাদ : ঝরা সৈয়দ
--------------
--------------
অন্যদিকে মার্গারেট মিচেলের ‘Gone with the Wind’ বা ‘যেদিন ভেসে গেছে’ ১৯৩৬ সালের বিখ্যাত আমেরিকান উপন্যাস, যা গৃহযুদ্ধকালীন জর্জিয়ার প্রেক্ষাপটে স্কারলেট ও'হারার টিকে থাকার গল্প।আমেরিকার আমেরিকান সিভিল ওয়ার পরবর্তী দক্ষিণী সমাজকে মহাকাব্যিক ভঙ্গিতে তুলে ধরে, যেখানে ইতিহাস, প্রেম ও বেঁচে থাকার লড়াই একসূত্রে গাঁথা।
অনুবাদ : উৎপল দাশগুপ্ত
-------------------
উমবের্তো একো'র উপন্যাস ‘ফুকোর পেন্ডুলাম’ একটি জটিল, বুদ্ধিবৃত্তিক ও রহস্যঘেরা সাহিত্যকর্ম। এটি ষড়যন্ত্র তত্ত্ব, গুপ্ত সমাজ (যেমন নাইটস টেম্পলার) এবং রহস্যবাদের ওপর ভিত্তি করে রচিত। এই উপন্যাস দেখায় মানুষ কীভাবে ষড়যন্ত্র ও অর্থের জালে নিজেই বন্দী হয়ে পড়ে। এটি আধুনিক জ্ঞান-বিভ্রান্তির এক তীক্ষ্ণ সমালোচনা।
উমবের্তো একো’র উপন্যাস : ফুকোর পেন্ডুলাম
অনুবাদ : দীপ মণ্ডল
অনুবাদ : দীপ মণ্ডল
..................................



















0 মন্তব্যসমূহ